এক্সপ্লোর

English Bazar News: ভোররাতে জলাশয় ভরাটের চেষ্টা, ইংরেজবাজারে হুলস্থুল, দুই ট্র্যাক্টর পুলিশের হাতে

Malda News: মালদার ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়।

অভিজিৎ চৌধুরী, মালদা: সরকারি জমি বেদখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ভূরি ভূরি। অবৈধ ভাবে জলাশয় ভরাটের ঘটনাও কিছু কম যায় না। রাজ্য জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিনেই বেড়েই চলেছে। সেই আবহে মালদায় কড়া অবস্থান নিতে দেখা গেল প্রশাসনকে। অবৈধ ভাবে জলাশয় ভরাট করার দায়ে দু’টি ট্র্যাক্টর আটক করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে (Land Mafia)। 

ভোররাতে জলাশয় ভরাটের চেষ্টা মালদার ইংরেজবাজারে

মালদার (Malda News) ইংরেজবাজার (English Bazar News) পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। এমনকি রাতবিরেতে মাটি-পাথর ফেলে জলাশয় ভরাট করে ফেলার নজিরও রয়েছে। কিন্তু এ বারকড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করল পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে সেখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছিল। বৃহস্পতিবার সকাল হতে স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পারেন কাউন্সিলর মনীষা সাহা। লোকজন নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নেতাজি কলোনির বিল থেকে দু’টি ট্র্যাক্টর ধরে ফেলেন। তার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ট্র্যাক্টর দু’টি আটক করে। পরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়।

আরও পড়ুন: Khardaha News: মঞ্চে রয়েছেন শোভনদেব, সৌগত, খড়দায় তৃণমূলের সভার পাশেই ‘চোর’ লেখা পোস্টার, তুঙ্গে তরজা

৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা। তিনি বলেন, ‘‘ভোররাতে জমি মাফিয়ারা জলাশয় ভরাটের চেষ্টা করছিল। খবর পেয়ে আমার ছেলেরা দু’টি ট্র্যাক্টর ধরে ফেলে। পুলিশ এসে সেগুলি আটক করে থানায় নিয়ে যায়।’’ 

মনীষা আরও জানিয়েছেন যে, জলাশয় এ ভাবে ভরাট করতে  থাকলে শহরের নিকাশি প্রকল্প বিঘ্নিত হবে। সাামন্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা। তাই কোনও ভাবেই জলাশয় ভরাট করতে দেওয়া যাবে না। তার জ্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা। এ নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত তাঁর। 

মালদায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য

এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জান, জলাশয় ভরাট কোনও মতে বরদাস্ত করা হবে না। যারা এই সমস্ত কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন তৎপর বলেও জানান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget