এক্সপ্লোর

Khardaha News: মঞ্চে রয়েছেন শোভনদেব, সৌগত, খড়দায় তৃণমূলের সভার পাশেই ‘চোর’ লেখা পোস্টার, তুঙ্গে তরজা

TMC Updates: বুধবার বিলকান্দা দু’নম্বর পঞ্চায়েতের লেলিনগড় এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল শাসকদলের।

সমীরণ পাল, খড়দা: তৃণমূলের (TMC) বস্ত্র বিতরণ কর্মসূচি ঘিরে গমগম করছে সভা। মঞ্চে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) থেকে দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy,)। কিন্তু সেই মঞ্চেরই পাশের দেওয়ালে ‘চোর’ লেখা পোস্টার চোখে পড়ল। আর এই ঘটনা ঘিরেই চাপানউতোর শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দায় (Khardaha News)।

খড়দায় তৃণমূলের সভার পাশেই ‘চোর’ লেখা পোস্টার

স্কুলে শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়েছেন। 

তার জেরে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য রাজনীতির জমি ক্রমশ তেতে উঠছে। দোর্দণ্ডপ্রতাপ যে নেতাদের ভয়ে বাঘে-গরুতে একঘাটে জল খেত, তাঁদের ঘিরেই উঠছে এখন নানা স্লোগান।  সেই আবহেই নতুন সংযোজন এই পোস্টার। 

বুধবার বিলকান্দা দু’নম্বর পঞ্চায়েতের লেলিনগড় এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল শাসকদলের। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব এবং দমদমের তৃণমূল সাংসদ সৌগত। সেখানে সমস্বরে স্লোগান না উঠলেও, অনুষ্ঠান মঞ্চের পাশেই পড়ল ‘চোর’ পোস্টার। সৌগত যখন মঞ্চে উঠছেন, তাঁর ঠিক পাশেই চোখে পড়ে পোস্টারটি।  

আরও পড়ুন: Mamata Banerjee: 'রাস্তা যেন বন্ধ না হয়', শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্বোধনে এসে সুজিত বসুকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ওই পোস্টারে লেখা ছিল, ‘পার্থ চোর, কেষ্ট চোর, তৃণমূলের সবাই চোর। এবার পঞ্চায়েত ভোটে স্বচ্ছ মুখেদের প্রার্থী চাই’। এ নিয়ে শোভনদেব বলেন, ‘‘পোস্টার লাগাতে যে সত্‍ সাহস লাগে, সেটা তাদের নেই। দলের নাম লেখেনি। লুকিয়ে লুকিয়ে লাগিয়ে দিয়ে গিয়েছে। বিজেপি-র অনেক মুখ্যমন্ত্রীর নাম তো বললাম। দুর্নীতি রয়েছে, তাঁদের বিরুদ্ধে। সিবিআই-ইডি তো যাচ্ছে না!’’
সৌগতও একি সুরে বলেন, ‘‘এত কাপুরুষ যে নিজের নাম লিখতে পারেনি। কর্মীরা বলছে, সিপিএম দিয়েছে। সবাই চোর যদি বলে আমাদের কর্মীরা রেগে যাবে।’’

তৃণমূলের সভামঞ্চের পাশে লাগানো এই পোস্টারের নেপথ্যে কারা, তার কোনও উল্লেখ চোখে পড়েনি। তবে বিরোধীদের দিকেই ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের। এ নিয়ে খড়দা ৩ নম্বর মণ্ডল সভাপতির তন্ময় গুহ বলেন, ‘‘তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। তাই আমরা স্লোগান তুলেছি ওয়ান টু থ্রু ফোর তৃণমূলের সবাই চোর।’’

বিজেপি-সিপিএম-এর দিকে ইঙ্গিত তৃণমূল নেতৃত্বের

এ নিয়ে দায় ঝেড়ে ফেলেছে সিপিএমও। বিলকান্দা এরিয়া কমিটির আহ্বায়ক নারায়ণ বিশ্বাস বলেন, ‘‘ওই পোস্টার আমরা মারিনি। তবে যে মেরেছে তাদের ধন্যবাদ জানাই। ঠিক কথাই তো বলেছে।’’ ওই পোস্টার গিরেই এখন সরগরম খড়দা।

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget