এক্সপ্লোর

English Bazar News: তাঁর সুপারিশকে গুরুত্বই দেয়নি দল, নিজের প্রার্থীপদই প্রত্যাখ্যান তৃণমূল নেতার

English Bazar News: পুরভোটের (WB Municipal Polls 2022) আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে অশান্তি দেখা দিয়েছে রাজ্যের প্রায় সব প্রান্তেই।

করুণাময় সিংহ, মালদা: পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলে (TMC) বিক্ষোভ তীব্রতর হচ্ছে। এ বার নিজের প্রার্থীপদ (TMC Municipal Candidate List) প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ইংরেজবাজারের (English Bazar News) তৃণমূল নেতা। তাঁর সুপারিশ করা দু’জনকে টিকিট দেওয়া হয়নি বলেই নিজের প্রার্থীপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমনকি দলে থাকবেন কি না, সে নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বলে দাবি ওই নেতার।

মালদার (Malda News) ইংরেজবাজারে তৃণমূলে সভাপতি (শহর) তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি। এ বারে ২৩ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু নরেন্দ্রনাথের দাবি, ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জন্য দু’জনের নাম সুপারিশ করেছিলেন তিনি, যা কি না ধর্তব্যের মধ্যেই আনা হয়নি দলীয় নেতৃত্বের তরফে।

যে ২২ এবং ২৩ নম্বরক আসনকে ঘিরে বিতর্ক, সেই দু’টি আসন সংরক্ষণের আওতায় পড়ে। বেশ কয়েক বছর ধরে সেখানে জিতে আসছেন নরেন্দ্রনাথ এবং তাঁর স্ত্রী। কিন্তু নরেন্দ্রনাথের অভিযোগ, তিনি যে নাম পাঠিয়েছিলেন, প্রার্থী তালিকা থেকে তা বাদ পড়েছে। এ নিয়ে দল তাঁর সঙ্গে আলোচনাও করেনি বলে দাবি তাঁর।

বিষয়টি নিয়ে প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নরেন্দ্রনাথ। তিনি জানিয়েছেন, আগামী দিনে তৃণমূল করবেন কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, এ নিয়ে কিছু জানা নেই তাঁদের। রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হবে। নরেন্দ্রনাথের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া যাবে বলে আশাবাদী তাঁরা। তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, তৃণমূল যে কোনও সাংগঠনিক দল নয়, এটাই তার প্রমাণ।

আরও পড়ুন: Weather: বিদায়ের আগে ঝোড়ো ব্যাটিং শীতের, দু'দিনে ৬ ডিগ্রি নামল পারদ|Bangla News

উল্লেখ্য, পুরভোটের (WB Municipal Polls 2022) আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে অশান্তি দেখা দিয়েছে রাজ্যের প্রায় সব প্রান্তেই। অতি সম্প্রতি বিজেপি থেকে দলে আসা নেতা, যাঁরা কি না বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছিলেন, তাঁদের কোন যুক্তিতে প্রার্থী করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকরা। এমনকি বিশেষ কারও ঘনিষ্ঠদেরই টিকিট পাইয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সামে এসেছে।

একাধিক জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেও, কয়েক ঘণ্টার মধ্যে প্রার্থী বদল করা হয়েছে। তা নিয়েও ক্ষোবের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন দলের কর্মী-সমর্থকেরা। দল ছেড়ে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছে কাউকে কাউকে।

এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধদের প্রতি সমব্যথী হতে দেখা গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। পাশ করবে জেনেও পরীক্ষায় ফেল করলে দুঃখ হবেই বলে মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখবেন বলে জানিয়েছেন মদন। অন্য দিকে, ফিরহাদ হাকিম সকলের উদ্দেশে বার্তা দিয়েছেন যে, সব সময় টিকিট পাওয়া যায় না। একটা সময় তিনিও বহু বার টিকিট পাননি। তাই ধৈর্য ধরে দল করে যেতে হবে। যোগ্য ব্যক্তি সুযোগ নিশ্চয়ই পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget