এক্সপ্লোর

Malda Flood: বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, আতঙ্কে ভূতনি দ্বীপের বাসিন্দারা

Malda News: অঝোর বৃষ্টির মধ্যেই বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ। আজ সকালে ফুলহার নদীর প্রায় ৫০ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যায়।

অভিজিৎ চৌধুরী, মালদা: বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ। আজ সকালে ফুলহার নদীর প্রায় ৫০ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যায়। হু-হু করে জল ঢুকতে শুরু করে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আতঙ্কিত গোটা দ্বীপের বাসিন্দারা। 

অঝোর বৃষ্টির মধ্যেই বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিকচকের ভূতনি দ্বীপের একাংশ। আজ সকালে ফুলহার নদীর প্রায় ৫০ মিটার অংশে রিং বাঁধ ভেঙে যায়। হু-হু করে জল ঢুকতে শুরু করে ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এর মধ্যেই আজ সকাল থেকে ভূতনিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ভূতনি দ্বীপে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর ও হীরানন্দপুর, এই ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বাস। চারপাশে রিং বাঁধ ঘেরা এই দ্বীপ। ফুলহার নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্কিত গোটা দ্বীপের বাসিন্দারা।  বাঁধ ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর অভিযোগ, বাঁধ ভাঙেনি, বালির বস্তা সরিয়ে জল ঢুকতে সাহায্য করেছে বাম-বিজেপি। বিরোধীদের দাবি, ১ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়ে বাঁধের কাজ করা হয়েছে। সরকারি টাকা যে নয়ছয় হয়েছে, এই ঘটনা তার প্রমাণ।

এদিকে বর্ষায় গঙ্গায় জলস্তর বাড়তেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্রোতের জেরে ঘনঘন ভাঙছে পাড়। কখনও শিকড় সুদ্ধ উপড়ে নদীতে আছড়ে পড়ছে গাছ। আবার কখনও তলিয়ে যাচ্ছে কংক্রিটের বাড়ি। মাথার উপর ছাদ, পায়ের তলার মাটি সরছে জেনেও নিরুপায় সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকার বাসিন্দারা। সোমবার মাঝরাত থেকেই সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড ও মধ্য চাচন্ড এলাকায় শুরু হয়েছে ভাঙন। ঠাঁই হারানোর আশঙ্কায় অনেকে জিনিসপত্র নিয়ে পাড়ি দিয়েছেন অন্য়ত্র। কেউ আবার প্রাণ হাতে করেই ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন। গ্রামের প্রাচীন মন্দিরও ভাঙনের মুখে। ওই এলাকার এক বাসিন্দা মেজাউর রহমান বলেন, " একটা-দেড়টার দিকে ভাঙনটা শুরু হয়। বাড়ির এক সদস্য তখনও জেগে ছিল বলে জানতে পারে। নাহলে তো বাকি সদস্য সব ঘুমিয়ে ছিল। বাকিরা জেগে কোনওরকমে প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে। জিনিসপত্র সব ভিতরেই ছিল। সব সহ একদম পুরো তলিয়ে যায়।'' আরেক বাসিন্দা বাপি সিংহ বলেন, "পুজো তো প্রতি বছরই হয়। এবারও আমরা দুর্গাপুজোর জন্য এখন প্রস্তুতি শুরু করেছিলাম। রাত পর্যন্ত আমাদের মিটিং হয়েছে, প্যান্ডেল বা কিছু নিয়ে। কিন্তু সবই আমাদের এবার বিসর্জন দিয়ে দিতে হল আগেই।''

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget