এক্সপ্লোর

Malda Flood situation: বন্যায় জটিল হচ্ছে মালদার পরিস্থিতি, গঙ্গার বাঁধ ভেঙে জলে প্লাবিত একাধিক এলাকা

গঙ্গার বাঁধ ভেঙে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই সেখানকার একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে।

করুণাময় সিং, মালদা: নাগাড়ে বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি মালদার ভূতনির কেশবপুরে। সেখানে গঙ্গার বাঁধ ভেঙে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই সেখানকার একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। যদিও অস্থায়ী বাঁধ এর মাধ্যমে জল আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু পরিস্থিতি ঠিক করা সম্ভব হয়নি। 

ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গার জলে ভেসে যায় বাঁধার প্রায় ৭০ মিটার অংশ।

এদিকে এই ঘটনার পর থেকে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। এই আবহে ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লক অফিসের কর্মী ও সেচ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করল জেলা প্রশাসন। চরম বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। জল বাড়ছে মালদার ফুলহার মহানন্দারে। ইতিমধ্যেই গঙ্গার জলে প্লাবিত হয়েছে রতুয়া ১ নম্বর ব্লক ও মানিকচক ব্লকের  ২৭টি গ্রাম। 

বন্যার জেরে জলবন্দি রয়েছে কয়েক হাজার মানুষ। মানিকচকের গদাইচর ও নারায়নপুর চর থেকে মানুষকে সরানোর কাজ আরম্ভ করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির গুলিকে। প্লাবিত গ্রামগুলির বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। কোন রকম বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। এরই পাশাপাশি কালিয়াচক ৩ নম্বর ব্লকে ভাঙন কবলিত এলাকা থেকে মানুষকে ত্রাণশিবিরে স্থানান্তর করা হয়েছে।

পাশাপাশি মালদার মানিকচকে তিনটি গ্রামে গঙ্গার জল ঢুকতে শুরু করেছে।  মানিকচকের জোতপাট্টা, রামনগর রবিদাসটোলা- এই তিনটি গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। কয়েকশো পরিবার জলবন্দি। প্রশাসন সূত্রে খবর, গঙ্গার পাড় থেকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য জেলার সেচ দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু পরিবার নিজেরাই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। উঁচু জায়গায় ত্রিপল খাটিয়ে ব্যবস্থা হয়েছে সাময়িক আশ্রয়ের। 

জেলাশাসক জানিয়েছেন, রতুয়া ১, মানিকচক, কালিয়াচক ২ ও ৩ নম্বর এলাকার বিডিওদের পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মজুত রয়েছে ত্রাণসামগ্রী। দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
BIG Breaking : পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ, উড়ল বহুতলের ছাদ
পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ, উড়ল বহুতলের ছাদ
CV Ananda Bose : 'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের
'আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের পাশাপাশি কাজ করে যাব', পোস্ট সি ভি আনন্দ বোসের
Gas Price Hike : সংঘর্ষের আঁচ এবার রান্নাঘরে, এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম ! কলকাতায় মূল্য বেড়ে কত ?
সংঘর্ষের আঁচ এবার রান্নাঘরে, এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম ! কলকাতায় মূল্য বেড়ে কত ?

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget