এক্সপ্লোর

Malda News: স্কুলের টাকা ফের যাচ্ছে কেন! বিক্ষোভ মালদায়, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপি-র

Malda News: বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পিছিয়ে পড়া অঞ্চলের মধ্যে পড়ে। সুলতান নগর অঞ্চলের এই অংশে কোনও জুনিয়র হাইস্কুলও নেই।

করুণাময় সিংহ, মালদা: স্কুল নির্মাণের (Construction of School) টাকা ফেরত যাচ্ছে রাজ্য সরকারের কাছে। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়াল মালদায় (Malda News)। স্কুল পরিদর্শকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। টাকা ফেরত পাঠানো চলবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। তা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজাও। লক্ষ্মীর ভাণ্ডারে (Lakhir Bhandar) টাকা ঢালতে গিয়ে শিক্ষাখাতে ভাঁড়াj শূন্য বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

মালদার হরিশচন্দ্রপুর এলাকার ঘটনা। সেখানকার ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের রাধিকাপুর ডোহরা এলাকায় একটি জুনিয়র হাইস্কুল নির্মাণের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই টাকা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি। তা জানতে পেরে ক্ষুব্ধ এলাকার মানুষ। স্কুল তৈরির টাকা কিছুতেই ফেরত পাঠানো যাবে না বলে দাবি তুলেছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, কথা মতো ওই এলাকায় স্কুল তৈরি করতে হবে। সেই দাবি নিয়ে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করেন সকলে। অবিলম্বে ওই এলাকার স্কুল নির্মাণের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারিও দেন। পরিদর্শক তারক মণ্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের দাবি-দাোয়া শুনেছেন তিনি। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন অবিলম্বে।

আরও পড়ুন: West Bengal Budget 2022-2023: বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পিছিয়ে পড়া অঞ্চলের মধ্যে পড়ে। সুলতান নগর অঞ্চলের এই অংশে কোনও জুনিয়র হাইস্কুলও নেই। তাই স্কুল নির্মাণ করতেই হবে, টাকা ফেরত দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।

এই ঘটনায় শাসকদল তৃণমূলকে (TMC) তীব্র কটাক্ষ করেছেন জেলা বিজেপি সম্পাদক কিষান কেডিয়া। তিনি বলেন, ‘‘লক্ষীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পে রাজ্য সরকারের টাকা শেষ হয়ে যাচ্ছে। সেই টাকার জোগান ঠিক রাখতে স্কুলের টাকাও ফেরত যাচ্ছে।’’

কিন্তু বিজেপি-র অভিযোগ নস্যাৎ করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান। তিনি বলেন, ‘‘টাকা ফেরত যাওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। ওই এলাকায় যাতে স্কুল নির্মাণ হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget