এক্সপ্লোর

Malda News: জনসংযোগে বেরিয়েছেন অভিষেক, তার মধ্যেই মানিকচকে ভাঙন তৃণমূলে, দলে দলে যোগদান কংগ্রেসে

Panchayat Elections 2023: দলবদল নিয়ে প্রশ্ন করলে, তৃণমূল ছেড়ে আসা শোভানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুরি পোদ্দার বিস্ফোরক অভিযোগ তোলেন।

অভিজিৎ চৌধুরী, মানিকচক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এসে পৌঁছনোর আগেই মালদায় তৃণমূলে (TMC) ভাঙন ধরাল কংগ্রেস (Congress)। বুধবার মানিকচক বিধানসভা কেন্দ্র অঞ্চলে প্রায় ৩০০-র বেশি নেতা-কর্মী তৃণমূল এবং অন্য দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে দলে দলে হাতশিবিরে নাম লেখালেন তাঁরা। দলবদলকারীদের তালিকায় রয়েছেন গ্রাম পঞ্চায়েতের বর্তমান, প্রাক্তন সদস্যরাও।

কয়েক হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন

মানিকচক বিধানসভা কেন্দ্রের শোভানগর অঞ্চলে এমনই দলবদলের হিড়িক চোখে পড়ল। বুধবা সন্ধেয় সেখানে একটি জনসভার আয়োজন হয়। কয়েক হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন। ছিলেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী, মানিকচকের প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলম, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালিসাধন রায়-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

দলবদল নিয়ে প্রশ্ন করলে, তৃণমূল ছেড়ে আসা শোভানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জুরি পোদ্দার বিস্ফোরক অভিযোগ তোলেন। বলেন, "টাকার বিনিময়ে টিকিট বিলি করছে তৃণমূল।" মঞ্জুরি প্রথমে নির্বাচনে জয়ী হন। তার পর যোগ দেন তৃণমূলে। কিন্তু তৃণমূলে আজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি। 

আরও পড়ুন: Sukanya Mondal: ‘সুকন্যা মাতৃহারা, বাবা জেলবন্দি, বাইরে রাখা যাচ্ছিল না!’ অনুব্রত-কন্যায় সহানুভূতির আর্জি তৃণমূলের

প্রাক্তন বিধায়ক মোস্তাকিন বলেন, "প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী দিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না শোভানগর অঞ্চলে।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভাল ফল করবে বলেও আশাবাদী তিনি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইশা খান চৌধুরী আবার বলেন, "বিগত নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগ মানুষ বুঝতে পেরেছেন যে, তৃণমূলের সরকার কাটমানির সরকার। তাই বিভিন্ন দল ছেড়ে মানুষ আবার কংগ্রেসে যোগ দিচ্ছেন।"

৬০ দিন ধরে জেলায় জেলায় জনসংযোগে অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার নিয়ে অভিযোগে জেরবার তৃণমূল। দলের একাধিক নেতার নাম জড়িয়েছে মামলায়। জনমানসেও তার প্রভাব পড়তে শুরু করেছে। একাধিক জায়গায় নেতাদের দেখে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। সেই আবহে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন অভিষেক। ৬০ দিন ঘুরে ঘুরে মানুষের কাছে যাবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget