এক্সপ্লোর

Malda: স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুন প্রতিবেশীর

স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

করুণাময়  সিংহ, মালদা: স্ত্রীর শ্লীলতাহানি কটুক্তির প্রতিবাদ করায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর এর ঈশ্বরটোলা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মানিক মন্ডল। বয়স ৪৫ বছর। অভিযুক্তের নাম প্রশান্ত মন্ডল। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ বেশ কয়েক বছর ধরে মানিক মণ্ডলের স্ত্রীকে উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক প্রশান্ত মন্ডল। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা হয়েছিল। এরপরও উত্যক্ত করা ছাড়েনি প্রশান্ত মন্ডল বলে অভিযোগ। 

এরই প্রতিবাদ করেছিলেন মানিক মন্ডল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বাবাকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্ত প্রশান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শ্লীলতাহানির ঘটনায় নির্যাতিতার পাশে দাঁড়ানোয় প্রতিবাদীর বাড়িতে হামলা, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রতিবাদীর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগে নির্যাতিতার পাশে দাঁড়ান তিনি। তাঁকে নিয়ে থানায় নালিশ জানাতে যান। অভিযোগ, সেই আক্রোশে গতকাল রাতে ৬০-৭০ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে তাণ্ডব চালায়।

মারধর, এমনকি প্রতিবাদীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। হামলার সময়ে দুষ্কৃতীরা আশে পাশের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে দেয় বলেও অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ। এমনই অভিযোগ উঠল ক্যানিংয়ে।  এমনকী, ঘটনার প্রতিবাদ করতে গেলে মূল অভিযুক্তর দাদা ওই গৃহবধুর পরিবারকে ভয় দেখান বলেও অভিযোগ। 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া গ্রামে। নির্যাতিতা গৃহবধূ গোটা ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের ও এলাকার মানুষকে জানান। স্থানীয়দের দাবি, এরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন বাপ্পা। গ্রামবাসীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর অভিযুক্ত বাপ্পা ও তাঁর দাদা বাপি নাইয়াকে বেধড়ক মারধর করেন উত্তেজিত গ্রামবাসী। স্থানীয় একটি ক্লাব ঘরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁদের। পরে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হলে রাত দুটো নাগাদ পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতা গৃহবধূও রাতেই এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget