এক্সপ্লোর

Malda News: মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, মালদায় মৃত্যু দুই ভাইয়ের

West Bengal News: এদিন ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান বড় ভাই। মিনি বাসের চালক পলাতক।

অভিজিৎ চৌধুরী, মালদা: নবমীতেই বিষাদের ছায়া মালদার (Malda) হবিবপুরে। ঠাকুর দেখে ফেরার পথে, পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের। ২৭ বছরের অভিষেক ও ২২ বছরের সুজন হালদার হবিবপুরের বাসিন্দা। গতকাল কেনা নতুন বাইকে চড়ে রাতে মালদা শহরে ঠাকুর দেখতে এসেছিলেন দুই ভাই। এদিন ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান বড় ভাই। মিনি বাসের চালক পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের: রাজ্যজুড়ে উৎসবের আলো। তারই মধ্যে দুর্ঘটনার খবর। আনন্দের মাঝে প্রাণহানি। দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই। নতুন বাইকে চড়ে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। ফেরার পথেই বিপত্তি। পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাইয়ের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বড় ভাইকে। পরে সেখানে মৃত্যু হয় তাঁর। 

অন্যদিকে নবমীর দিন মর্মান্তিক বেপরোয়া বাইকে গতির বলি ২২ বছরের তরুণী। ভোর ৪টে নাগাদ হাওড়ার জগাছায় কোনা এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনা ঘটে। বন্ধুর বাইকে চেপে ঠাকুর দেখে ফিরছিলেন বেসরকারি সংস্থার কর্মী তনুপর্ণা দাস। তরুণীর বাড়ি শিবপুরের মন্দিরতলায়। মাথায় হেলমেট ছিল না তরুণীর। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারায়, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। পিছন থেকে লরি এসে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। লরি উধাও, বাইকটিকে বাজেয়াপ্ত করেছে জগাছা থানার পুলিশ।

এর আগে গতকাল দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ হারান এক তরুণী। প্রেমিকের বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের। ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। ঠাকুর দেখে এক বান্ধবীকে নিয়ে প্রেমিকের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারায় প্রেমিকের বাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রেমিক আকাশ মণ্ডল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও। 

আরও পড়ুন: Durga Puja 2023: দেবীকে মিঠাই ভোগ নিবেদন, নবমীতে হোম, আরতি, বিশেষ পুজো শোভাবাজার রাজবাড়িতে

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget