এক্সপ্লোর

BJP Meeting: মিটিং হল কিন্তু আলোচনায় এল না বিজেপির 'বাংলার রেজাল্ট'! কেন?

Post Poll Violence: শনিবার প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির কোর কমিটি। তবে, সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে।

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলাফলের পর প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির (West Bengal BJP) কোর কমিটি। তবে, সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। প্রতিটি কেন্দ্রের জন্য ৩ জন করে, মোট ১২ জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এমনটাই খবর বিজেপি সূত্রে। 

লোকসভা ভোটে আশানরূপ ফল হয়নি বিজেপির। গতবার যেখানে এরাজ্য় থেকে বিজেপির ১৮ জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, এবার সেখানে সংখ্য়াটা নেমে এসেছে ১২-তে। এই প্রেক্ষাপটে, শনিবার প্রথমবার বৈঠকে বসল বঙ্গ বিজেপির কোর কমিটি। তবে, সূত্রের খবর, ফলাফল নিয়ে নয়, আলোচনা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস ও উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে। 

ওই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সদ্য মোদি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। ওই বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও, কোচবিহারে থাকায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে ১৮ জন সদস্য আছেন। ১৭ জন ওখানে থাকবেন। কোনও সমস্যা নেই। ১৬ জন। আমরা দু'জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাতে বা কালকে গিয়ে সইটা করে দেব। ওখানে যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে, যে আগে আক্রান্তর কাছে পৌঁছতে হবে।'

১০ জুলাই রাজ্যের ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। বিজেপি সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রের জন্য ৩ জন করে, মোট ১২ জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এর মধ্যেই নাম ঘোষণা করা হবে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'প্রতি কেন্দ্রের জন্য ৩টি করে ১২টা নাম পাঠানো হয়েছে। শুভেন্দুদার মতোমত নিয়েই হয়েছে।'

এদিনের, বৈঠকে লোকসভা ভোটের ফলাফল নিয়ে কোনও আলোচনা হয়নি। কেন? বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় বলেন, 'ফলাফল নিয়ে আলোচনা হয়নি। এত কম সময়ে কী আলোচনা করা যায়?' ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে কীভাবে দাঁড়ানো হবে, তা নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বৃষ্টি বিপর্যয়ে সিকিমে আটকে ১২০০ পর্যটক! উদ্ধারে নামবে বায়ুসেনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget