এক্সপ্লোর

Malda News : চিকিৎসায় গাফিলতির অভিযোগ, সদ্যোজাতর মৃত্যু ঘিরে মালদার চাঁচলে নার্সিংহোমে ভাঙচুর

Hospital Ransack : গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় মৃত শিশুর পরিবার বা নার্সিংহোম কর্তৃপক্ষ, কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। 

করুণাময় সিংহ, মালদা : সদ্যোজাতর মৃত্যু ঘিরে মালদার (Malda) চাঁচলে নার্সিংহোমে ভাঙচুর চালালেন আত্মীয়-পরিজনেরা। নার্সিংহোমের কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তাঁরা। চিকিৎসার গাফিলতিতেই (Negligance in Treatment) শিশু মৃত্যু বলে অভিযোগ করেছে পরিবার। শ্বাসনালিতে দুধ ঢুকে যাওয়ায় বিপত্তি, গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ।

৩ দিনের শিশুর মৃত্যুতে ধুন্ধুমার। মালদার চাঁচলে নার্সিংহোমে চলল ভাঙচুর। নার্সিংহোম কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন মৃত শিশুর আত্মীয়-পরিজনেরা। বুধবার চাঁচলের স্টার নার্সিংহোমে ভর্তি হন চাঁচলেরই বাসিন্দা এক মহিলা। বুধবার অস্ত্রোপচার করে কন্যাসন্তান হয়। বৃহস্পতিবার সদ্যোজাতর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুক্রবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শিশুকে। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। 

এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে চড়াও হয় মৃত শিশুর আত্মীয়রা। চেয়ার-টেবিল উল্টে, চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করে উত্তেজিত জনতা। নার্সিংহোমের কর্মীরা বাধা দিলে মৃত শিশুর আত্মীয়দের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় মৃত শিশুর পরিবার বা নার্সিংহোম কর্তৃপক্ষ, কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। 

কয়েকদিন আগেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে নদিয়ার (Nadia Medical Negligence) রানাঘাটে নার্সিংহোম ভাঙচুর চালান রোগীর আত্মীয়-পরিজনেরা। আক্রান্ত হন নার্সিংহোমের এক চিকিৎসকও। পরিবারের দাবি, রানাঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকার বাসিন্দা, ২২ বছরের অন্তঃসত্ত্বা পূজা রায়কে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। তিনি নার্সিংহোমেরই চিকিৎসক অনুপম বিশ্বাসের চিকিৎসাধীন ছিলেন। প্রসূতির পরিবারের দাবি, নার্সিংহোমে নিয়ে আসার পর চিকিৎসক তাঁর আলট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। পরীক্ষা করানোর পর প্রসূতির বাড়ির লোকজন জানতে পারেন, ২৬ সপ্তাহ আগে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছিল। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ ও সেখানকার চিকিৎসক, প্রসূতির আত্মীয়-পরিজনদের জানিয়েছিলেন, গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে আগেই। যারপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।                                                           

আরও পড়ুন- OTP বা CVV নম্বর ছাড়াই গায়েব অ্যাকাউন্টের টাকা ! আধার এনাবলড পেমেন্ট সিস্টেমে প্রতারণার অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget