এক্সপ্লোর

Migrant Worker Problem: রাজস্থানে গ্রেফতার করে ২ মাসের জেল, বঙ্গের শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ

Malda News: বাংলায় কথা বলতেন। অভিযোগ, শুধুমাত্র এই কারণে বিজেপি শাসিত রাজস্থানে লাঞ্ছনার শিকার হয়েছেন মালদার পরিযায়ী শ্রমিক।

অভিজিৎ চৌধুরী, মালদা: বিজেপি শাসিত রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে গ্রেফতার, ২ মাস জেলে আটকে রাখার পর বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ উঠল। ভাইরাল ভিডিও জানতে পারে পরিবার। নথি দেখানো সত্ত্বেও কেন গ্রেফতার? বাঙালি হয়ে ভিন রাজ্যে কাজে যাওয়া অপরাধ? প্রশ্ন তুলেছে শ্রমিকের পরিবার। পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

বাংলায় কথা বলতেন। অভিযোগ, শুধুমাত্র এই কারণে বিজেপি শাসিত রাজস্থানে লাঞ্ছনার শিকার হয়েছেন মালদার পরিযায়ী শ্রমিক। মালদার কালিয়াচকের জালালপুর এই গ্রামেরই বাসিন্দা ২৪ বছরের আমির শেখ। পরিবারের দাবি, মাসতিনেক আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন কালিয়াচকের এই যুবক। অভিযোগ, সেখানে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে ২ মাস জেলে আটকে রাখা হয়। কিছুদিন আগে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কালিয়াচকের যুবককে। ভাইরাল ভিডিও দেখে ঘটনার কথা জানতে পারে তাঁর পরিবার। অভিযোগকারী আমির শেখ বলেন, "বাংলাদেশি বলে আমাকে ২-৩ দিন রাখল থানাতে। রেখে আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে ২ মাস রেখেছিল। ২ মাস রাখার পর হাতে লক আপ দিয়ে আমাকে এখন এখানে নিয়ে এল। রাতে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, জেলা হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা।''

মালদার জেলাশাসক নীতীন সিঙ্ঘানিয়া জানিয়েছেন, তদন্তে জানা গেছে, ওই পরিযায়ী শ্রমিক আমির শেখ কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা। পরিবারকে সবরকম সহযোগিতা এবং আমির শেখকে যত দ্রুত সম্ভব ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের দাবি, তারা কয়েক পুরুষ ধরে কালিয়াচকের বাসিন্দা। বৈধ নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাঙালি বলেই কি এই হেনস্থা? প্রশ্ন তুলেছে যুবকের পরিবার। পরিযায়ী শ্রমিকের কাকা আজমল শেখ বলেন, "৪০০ বছর ধরে এখানে থাকি। আমাদের বাড়ির দলিলপত্র সবই আছে। আমার ভাইপো রাজস্থানে কাজে গেছিল, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাঙালির উপর এভাবে অত্যাচার করছে। বাঙালি হওয়া কি অপরাধ?'' কালিয়াচকের যুবককে বাংলাদেশে পাঠানোর অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান গ্রামবাসীরা। পরিযায়ী শ্রমিকের প্রতিবেশী ইয়াসিন শেখ বলেন, "অন্য রাজ্যে কাজে গেছে, অন্য দেশ এটা? ও তো বাংলাদেশে যায়নি, আমেরিকায় যায়নি। ও তো ভারতের মধ্যেই গেছে, ও তো কাজে যেতেই পারে। আমরা চাইছি, এই বার্তাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?
অন্নপূর্ণা যোজনায় বাতিল আবেদনেও নতুন আশা? টাকা পাওয়া যেতে পারে? স্টেটাস বদলালে কীভাবে বুঝবেন?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget