এক্সপ্লোর

Malda Murder: সামান্য জমি নিয়ে বিবাদের জের, প্রতিবেশীর হাতে খুন ব্যক্তি

Mothabari News: মালদা জেলার মোথাবাড়ি থানার চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায় সামান্য জমি নিয়ে গণ্ডগোলের জেরে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা: সামান্য জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হতে হল এক ব্যক্তিকে (Malda Murder)। এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি (Mothabari News) থানার চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম বাদরুদ্দোজা। বয়স  ৫০ বছর। তাঁকে খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী নাজির হোসেন, মুনতান ও ইফতিকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। 

আরও পড়ুন: Firhad Sovan Ratna : 'তাহলে তো ওঁর ডিভোর্স পেতে সুবিধে হবে...' বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ শুনে বিস্ফোরক রত্না

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে মাত্র ২০ শতক জায়গা নিয়ে বিবাদ লেগেই থাকত। আজ সকালে ফের সেই জায়গা দখল করতে আসছিল অভিযুক্তরা। সেই সময় বাদরুদ্দোজা বাধা দেন। অভিযোগ, সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। কাকাকে মারধর করতে দেখে ভাইপো তৌসিফুল হাসান (৩৩) বাধা দিতে যান। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি দুইজনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

জরুরি বিভাগেই চিকিৎসকরা বাদরুদ্দোজাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত ব্যক্তির ভাইপো তৌসিফুল হাসান। বিষয়টিকে কেন্দ্র করে চক প্রতাপপুরের টিটাহিপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মোথাবাড়ি থানার প্রচুর পুলিশকর্মী।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ,  অনেকদিন ধরেই তাঁদের জমি দখল করা চেষ্টা চলছিল। বিষয়টি প্রশাসনের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। তারপরও সমস্যার সমাধান হয়নি। মাঝে মধ্যে ওই জমি নিয়ে গণ্ডগোল হত। শুক্রবার বিষয়টি চরম পর্যায়ে পৌঁছে যায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তাঁদের সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন পুলিশ কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Ariadaha Jayanta Singh: 'আমাকে কি দেখেছিলেন ?' পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা জয়ন্ত সিংহের..

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget