এক্সপ্লোর

Ariadaha Jayanta Singh: 'আমাকে কি দেখেছিলেন ?' পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা জয়ন্ত সিংহের..

Ariadaha Jayan Singh Attacks Media : জয়ন্ত সিংহকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ, পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা, কী বললেন জয়ন্ত সিংহ ?

উত্তর ২৪ পরগনা: জয়ন্ত সিংহকে (Jayanta Singh) সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ (Police)। এই সেই ক্লাব, যেখানে হাড়হিম করা মারধরের ঘটনায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ।এই ক্লাবের মধ্যেই তালিবানি কায়দায়,জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ওঠে। মারধরের হাড়হিম করা ভিডিও সামনে আসার পর, গোটা ঘটনাটি পুনর্নির্মাণ করতে উদ্যোগী পুলিশ। এদিন ক্লাবের মধ্যে থাকা লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। এদিন পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা জয়ন্ত সিংহের। 

সংবাদ মাধ্যম : চ্যাংদোলা করে মারধর করেছিলেন কেন ?

সাংবাদিকদের প্রশ্নে, পুলিশের গাড়িতে বসে সাবলিল ধৃত জয়ন্ত সিংহ। পাল্টা প্রশ্ন ছোঁড়েন এদিন জয়ন্ত সিংহ। বলেন, 'আমাকে কি দেখেছিলেন ?' 

সংবাদ মাধ্যম : আপনার দলবল ছিল..

জয়ন্ত সিংহ বলেন, যে ছিল, সে শাস্তি পাবে।

আরও পড়ুন, আচমকা নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী, স্ত্রীর মোবাইলে এল মেসেজ, 'জীবিত নাও থাকতে পারেন..'

মূলত আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও।

আড়িয়াদহ গণপিটুনিকাণ্ডের পর ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি। ভাইরাল ভিডিওয় কোথাও আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্য়ে চ্য়াংদোলা করে লাঠি দিয়ে নৃশংসভাবে মারা হচ্ছে, কোথাও নাবালকের ওপর চালানো হচ্ছে অকথ্য় নির্যাতন। এদিন সামনে এসেছে এক অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিও-ও। 

নারকীয় বললেও কম বলা হয় এ নৃশংসতার ছবি চোখে দেখা যায় না। এ যেনও তালিবানি কর্মকাণ্ডের ভিডিও সিরিজ বাংলার বুকে। আড়িয়াদহের তৃণমূল কর্মী জয়ন্ত সিং আর তার গ্য়াংয়ের অত্য়াচারের একের পর এক ভিডিও সামনে এসেই চলেছে। হাত পা বেঁধে একজনকে মার প্রবল আর্তনাদেও থামছে না উন্মত্ত লাঠি! পুলিশ সূত্রে খবর, ভাইরাল এই ছবি ২০২১ সালের মার্চ মাসের। বেলঘরিয়ার আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে মোটরবাইক চোর সন্দেহে ধরে এনে এই অত্য়াচার চালায় আড়িয়াদহে ধৃত তৃণমূল কর্মী জয়ন্ত সিং অ্যান্ড কোম্পানি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget