এক্সপ্লোর

Malda News: মালদা মেডিক্যালে রহস্যমৃত্যু আর জি করের ডাক্তারি পড়ুয়ার, গ্রেফতার প্রেমিক, ভূরিভূরি অভিযোগ ধৃতের বিরুদ্ধে

Medical Student Death: মালদা মেডিক্যাল কলেজে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্রীর। গ্রেফতার করা হয়েছে মৃতার প্রেমিককে। তিনি মালদা মেডিক্যালের পড়ুয়া।

রাজর্ষি দত্ত গুপ্ত : মালদায় আর জি কর মেডিক্যালের ছাত্রীর রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক। আর জি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রীর রহস্যমৃত্যু হয়েছে মালদা মেডিক্যাল কলেজে। গ্রেফতার ছাত্রীর প্রেমিক মালদা মেডিক্যালের পড়ুয়া উজ্জ্বল সোরেন। প্রেমিকের বিরুদ্ধে আগেই খুনের অভিযোগ এনেছিল মৃতার পরিবার। 'মেয়ে মালদা মেডিক্যালে ভর্তি রয়েছে বলে ফোন আসে। মালদা মেডিক্যালে গিয়ে দেখি মেয়ের মুখ দিয়ে কিছু একটা বেরোচ্ছিল', প্রেমিক জোর করে কিছু খাইয়ে দিয়েছে, বলে জানায় মেয়ে, দাবি মৃতার পরিবারের। 

গতকালই আর জি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফাইনাল ইয়ারের চিকিৎসক পড়ুয়া, অর্থাৎ মৃতার প্রেমিককে আটক করেছিল মালদা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় উজ্জ্বল সোরেনের জড়িত থাকার বেশ কিছু নির্দিষ্ট প্রমাণ পুলিশ পেয়েছে বলে সূত্রের খবর। তাঁর বয়ানেও অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। আজ সকালে ধৃতকে গ্রেফতার করে পুলিশ এবং আজই উজ্জ্বল সোরেনকে আদালতে তোলা হবে। ইংরেজ বাজার থানায় গতকাল মৃতার মা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে মৃতার প্রেমিককে। তাঁর নামে মামলাও রুজু হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে ধৃত উজ্জ্বলের বিরুদ্ধে। 

গ্রেফতার হওয়া ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, মৃতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। কয়েকদিন আগে মালদায় আসেন আর জি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রী। একটি হোটেলে ছিলেন তিনি এবং উজ্জ্বল। সেখানে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক পড়ুয়া। সম্ভবত এমন কিছু তাঁকে খাওয়ানোর হয়েছিল যার জেরে এই পরিস্থিতি তৈরি হয়। মালদা মেডিক্যালে ভর্তি করা হয় অসুস্থ ছাত্রীকে। পরে মৃত্যু হয় তাঁর। মৃতার পরিবার শুরু থেকেই অভিযোগ করেছে, গোটা ঘটনায় দায়ী উজ্জ্বল। তিনিই কিছু খাইয়ে তাঁদের মেয়েকে খুন করেছে। এমনকি মৃতাকে ভয় দেখানো, হুমকি দেওয়া, অত্যাচার করা এইসব অভিযোগও রয়েছে ধৃত প্রেমিকের বিরুদ্ধে। গতকাল রাতে আটকের পর রাতভর উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর আজ সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

ময়নাতদন্তের রিপোর্ট এলে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। যদি উজ্জ্বলই তাঁর প্রেমিকাকে খুন করে থাকেন, তাহলে কেন তিনি এই কাণ্ড ঘটালেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আপাতত জোরকদমে জেরা করা হচ্ছে ধৃত উজ্জ্বল সোরেনকে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget