এক্সপ্লোর

Malda: পুজোর সময় ফাঁকা বাড়ি, নগদ টাকা, সোনাদানা হাতিয়ে বাড়ি ফাঁকা করল চোর

Malda Thief Incident: চারটি পরিবার কেউ আত্মীয়র বাড়ি, কেউ বাজার করতে, কেউ অন্য কাজে বাড়িতে তালা বন্ধ করে গিয়েছিলেন। বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ তাদের। 

অভিজিৎ চৌধুরী, ইংরেজবাজার: পুজোর (Durga Puja) সময় বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি। নগদ টাকা, সোনাদানা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। তবে শুধু একটি বাড়িতে নয়, পর পর বেশ কয়েকটি বাড়িতে ঢুকেই লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা।            

ফাঁকা বাড়ির সুযোগে পর পর ৪ বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার (English Bazar) থানার যদুপুর মিশন পাড়া এলাকায়। জানা গিয়েছে, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ফেলে যায়, লোহার রড, ছাতা, গামছা এবং মাস্টার কি।  চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিশন পাড়া এলাকায়। এও জানা গিয়েছে, তিনজন শিক্ষক এবং একজন স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে সমস্ত জিনিস লন্ডভন্ড করে টাকা এবং গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। একজনের ছবি সিসি ক্যামেরায় দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন।                                                           

সূত্রের খবর, মোসলেউদ্দিন শেখ, মিজানুর রহমান, শাহ জামাল এরা তিনজন শিক্ষক। এঁদের মধ্যে সিদ্দিক শেখ স্বর্ণ ব্যবসায়ী। চারটি পরিবার কেউ আত্মীয়র বাড়ি, কেউ বাজার করতে, কেউ অন্য কাজে বাড়িতে তালা বন্ধ করে গিয়েছিলেন। বাড়ি ফিরতেই চক্ষু চড় ক গাছ তাদের।  বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, চোর বাড়ির লাগোয়া গাছ বেয়ে উপরে উঠেছে। জানালার গ্রিল-এর ফাঁকা জায়গা থেকে ভিতরে ঢুকে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।               

আরও পড়ুন, বিসর্জনের সময় বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পে লোডারের, আহত কয়েক জন, পাল্টা চালককে মারধর

যে সব পরিবারে চুরি হয়েছে তাঁদের তরফে বলা হয়েছে, ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ব্যবসার সব টাকা বাড়িতেই ছিল। আলমারিতে যেখানে টাকা সহ সোনার গয়না ছিল, সেই চাবি বাড়িতেই ছিল। সেখান থেকে সর্বস্ব নিয়ে চম্পট দেয় চোর। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পুজোর মধ্যে এরকম ঘটনায় ভেঙে পড়েছে পরিবারের সকলে। তবে পরিবারের দাবি, চেনাশোনা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তা না হলে ঘরের কোথায়, কী আছে তা জানল কী করে? 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget