এক্সপ্লোর

Durga Puja 2022: বিসর্জনের সময় বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পে লোডারের, আহত কয়েক জন, পাল্টা চালককে মারধর

Vijaya Dashami: এ দিন বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা ছিল ঢিলেঢালা।নিরঞ্জনের সময় নিয়ম না মেনে প্রচুর মানুষ ঘাটের ধারে ভিড় করেন।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বিসর্জন চলাকালীন বাবুঘাটে দুর্ঘটনা (Babughat)। নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাক্কা মারে কলকাতা পৌরসভার পে লোডার। একজন জখম হওয়ার আশঙ্কা। এরপরই উত্তেজনা ছড়ায়। পে লোডার চালককে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পৌরসভার কর্মীরাও। পুলিশের সামনেই মারধর করা হয় বলে পৌরসভার (Kolkata Municipal Corporation) কর্মীদের অভিযোগ।

বিসর্জনের সময় বাবুঘাটে বিপত্তি, অশান্তি পৌরসভা কর্মীদের সঙ্গে

 এ দিন বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে পুলিশি নিরাপত্তা ছিল ঢিলেঢালা। নিরঞ্জনের সময় নিয়ম না মেনে প্রচুর মানুষ ঘাটের ধারে ভিড় করেন। অন্য সময় প্রতিমা পিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের সংখ্যা বেঁধে দেওয়া হয়। এ বছর তেমন কোনও নির্দেশ চোখে পড়েনি। ফলে যে সময় এই দুর্ঘটনা ঘটে, গঙ্গার পাড়ে কার্যত উচ্ছ্বাসে ভআসছইলেন কিছু মানুষ। কমপক্ষে চারটি পরিবারের লোকজন প্রতিমা বিসর্জন করতে হাজির হয়েছিলেন। 

সেই সময় পাড় থেকে দূরে ফাঁকা জায়গাতেই দাঁড়িয়েছিল পে লোডারটি। একটি কাঠামো তুলতে এর পর সেটি এগিয়ে আসে। সেই সময়ই ঘটে যায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে অথবা ব্রেক ফেল করেই এই বিপত্তি ঘটে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। ফলে দ্রুত গতিতে পে লোডারটি পাড়ের দিকে এগিয়ে আসে এবং কয়েকজনকে ধাক্কা মারে। তাতে চোট পান বেশ কয়েরক জন। এর মধ্যে একজন গুরুতর আহত হন। রক্তপাতও ঘটে তাঁর। পে লোডারের নিচে জুতোও আটকে থাকতে দেখা গিয়েছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: এটা চলে যাওয়া নয়, মা আমাদের হৃদয়েই থাকেন, রাজ্যবাসীকে দশমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এতেই চটে যান বিসর্জনের জন্য ঘাটে ভিড় করা মানুষ জন। সকলে মিলে পে লোডারের চালকের উপর চড়াও হন। চাকায় পা দিয়ে উঠে, চালকের আসনে বসে থাকা ব্যক্তিকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারা হয়। কোনও রকমে সেই সময় পে লোডার থেকে নেমে যান খালাসি। চালককে পে লোডার থেকে নামিয়েও বেধড়ক মারধর করা হয়। 

ঘটনার সময় আরও কিছু পুজো কমিটি এবং বাড়ির প্রতিমা নিয়ে হাজির কিছু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। সকলকে নিরস্ত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাতে মারমুখী জনতার রোষের শিকার হন তাঁরাও। দুই পক্ষের মধ্যে ঝামেলা বেধে যায়। তার জেরে অশান্ত হয়ে ওঠে বাবুঘাট চত্বর। 

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার সময় বাবুঘাটের ওই জায়গায় পুলিশের কাউকে দেখা যায়নি। তাতেই পরিস্থিতি তেতে ওঠে।  এর পর খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছন কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার। তাঁকে প্রশ্ন করলে বলেন, "পুলিশের থেকে ঘটনার সম্পর্কে জানতে পেরেছি। দুর্ঘটনা দুর্ঘটনাই। ভবিষ্যতে যাতে আরও সতর্ক হয়ে কাজ করা যায়, দেখছি।" ঘটনার সময় পুলিশের অনুপস্থিতির কথা উঠলে জানান, পুলিশ জানিয়েছে, তারা ছিল। 

ঘটনাস্থলে পৌঁছন দেবাশিস কুমার

কিন্তু প্রতিমা নিয়ে এত মানুষ ভিড় করছেন কেন, কেন নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হল না, প্রশ্ন করা হয় দেবাশিস কুমারকে। উত্তরে তিনি বলেন, "পাবলিক অ্যাড্রেস সিস্টেম চালু হওয়ার কথা। কেন হয়নি দেখছি। আরও সাবধান হতে হবে আমাদের। "

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget