এক্সপ্লোর

Malda Scholarship Controversy: ট্যাবের পর এবার স্কলারশিপ, লক্ষ লক্ষ টাকা ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ মালদায়

Malda News: স্নাতকোত্তরের পড়ুয়াদের দাবি, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাঁরা।

করুণাময় সিংহ, মালদা: ট্যাব কেলেঙ্কারির পর এবার স্কলারশিপে (Malda Scholarship Controversy) দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। মাদ্রাসার পড়ুয়াদের স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। আর্থিক তছরুপে অভিযুক্ত মাদ্রাসায় ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ও প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সিআইডি তদন্তের দাবি পড়ুয়াদের। 

স্কলারশিপে দুর্নীতির অভিযোগ: আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসায়, পাঠরত স্নাতকোত্তরের পড়ুয়াদের দাবি, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাঁরা। প্রথম বর্ষে ২৪ হাজার টাকাও পেয়েছিলেন। দ্বিতীয় বর্ষেই বিপত্তি। অভিযোগ, প্রায় দেড়শো জন পড়ুয়ার টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে। আর্থিক তছরুপে অভিযুক্ত ফর্ম ফিলাপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক ও প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বাটনা জেএম সিনিয়র মাদ্রাসার আব্দুর রহিম বলেন, "এই টাকাটা ঢুকেছে যারা অবৈধ ছাত্র। আমার কাছে তালিকা রয়েছে। এই তালিকায় অনেকগুলো নাম রয়েছে যারা অবৈধ ছাত্র। তাদের বয়স প্রায় ৫০, ৫৪, ৬০, ৭০, এই ধরনের বয়স শুনেছি। আমাদের যিনি প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তিনি আমাদের টাকা আত্মসাৎ করেছেন। তার সঙ্গে অনেকে জড়িত রয়েছে।'' আরেক ছাত্রের অভিযোগ, "আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক ওঁরাই আছেন। ওঁদের আমরা শাস্তি চাই। আমাদের টাকা, যেটা আমরা বৈধ ছাত্ররা পাইনি, আমাদের টাকা যেন পাওয়া হয়।''                                                               
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলাশাসক এবং জেলা শিক্ষা দফতরে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ারা। দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে সিআইডির কাছেও লিখিত আবেদন করেছেন তাঁরা। যে যে অ্যাকাউন্টে তাদের টাকা গেছে সেই ভুয়ো প্রাপকদের তালিকাও প্রশাসনকে জমা দিয়েছেন। যদিও বাটনা জেএম সিনিয়র মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ইনজামামুল হক জানিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Amdanaga News: থানায় মহিলাকে মারধরের অভিযোগ, আমডাঙার আইসি-র বিরুদ্ধে মামলা বারাসাত জেলা আদালতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget