এক্সপ্লোর

Malda News: ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূল-বিজেপি-র, পুরভোটের আগে উত্তপ্ত ইংরেজবাজার

Municipal Elections 2022: ১০৮টি পুরসভার ভোট ঘিরে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে শাসক ও বিরোধীরা। এর মধ্যেই একাধিক জেলায় উঠল প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। কোথাও পোড়ানো হল ফ্লেক্স, কোথাও উধাও হল ব্যানার!

করুণাময় সিংহ, ইংরেজবাজার: পুরভোটের (Municipal Election 2022) আগে ফের উত্তপ্ত মালদার (Malda) ইংরেজবাজার (English Bazar)। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা। ইংরেজবাজার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ১৪ নম্বর ওয়ার্ডে একে অপরের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের শাসক ও বিরোধী দলের। 

ইংরেজবাজারের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শম্পা সাহা বসাক। এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী ডলি চৌধুরী। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর পিছনে হাত রয়েছে বিজেপি-র। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি-র পাল্টা দাবি, তাদের ফ্লেক্স, ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অন্যদিকে, শনিবার জলপাইগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি ও সিপিএমের ফ্লেক্স-ব্যানার পোড়ানোর অভিযোগ উঠেছে। এই ওয়ার্ডে দলের পতাকা ও ব্যানার খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। 

আরও পড়ুন 'নির্দল-কাঁটা' বিজেপিরও, টাকার বিনিময়ে টিকিটের অভিযোগ বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর, খারিজ করল দল

এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি ও সিপিএম। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, ‘নির্বাচন কমিশনকে জানানো আর গাছের তলায় দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। ভোট ঠিকমতো হলে বোর্ড গড়তে পারবে না তৃণমূল। শাসক দল ছাড়া এসব কে করবে? জলপাইগুড়ির সব ওয়ার্ডেই এসব হচ্ছে।’

জলপাইগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মৌমিতা সেনের দাবি, ‘ভোটে এই অপসংস্কৃতি আগে দেখিনি। জনগণ সব দেখছে, জনগণ বিচার করবে। আমরা চাই অবাধ ভোট হোক।’

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জলপাইগুড়ি টাউন ব্লকের তৃণমূল সভাপতি পাল্টা দাবি করেছেন, ‘তৃণমূলের এত সময় নেই যে অন্য দলের ফ্লেক্স-ব্যানার পোড়াবে। আমরা প্রচারে ব্যস্ত। মিথ্যা অভিযোগ করছে বিরোধীরা।’

অন্যদিকে, মালদার ইংরেজবাজারের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শম্পা সাহা বসাকের পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উছেঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ করেছে বিজেপি। 

এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি-র বিরুদ্ধে ব্যানার ছেঁড়ার অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যা অস্বীকার করেছে শাসক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget