এক্সপ্লোর

Malda News: বিরোধীদের দাঁত ভাঙার ও জিভ টেনে ছেঁড়ার হুমকি মালদার তৃণমূল সভাপতির

TMC leader Attacks Opposition: বিধানসভা উপনির্বাচনে ৬টি আসনে জয়ের পরেই বিরোধীদের দাঁত ভেঙে দেওয়ার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহমান বক্সী।

করুণাময় সিংহ, মালদা: শনিবার রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপরই বিরোধীদের কটাক্ষ করতে শুরু করেন রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, সবাই আক্রমণ করতে থাকেন রাজ্যের বিরোধী দলগুলিকে। এর মাঝেই এবার বিরোধীদের দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী (Malda TMC District President Abdur Rahim Bakshi)।

সবকটি আসনে দলের জয়ের খবর আসতেই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল মালদায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বক্সী বলেন, "আর বিরোধীদের কোনওরকম কুৎসা সহ্য করা হবে না। এবার থেকে যদি বিরোধী রাজনৈতিক দলের কোনও নেতা-নেত্রী তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোন বাজে কথা বলে তাহলে তাঁদের মুখে থাকা ৩২টি দাঁত ভেঙে দেওয়া হবে। জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। দেখি কে কী করতে পারে।" 

আরও পড়ুন: Bagdah News: বন দফতরের অনুমতি ছাড়াই কাটা হল একাধিক গাছ, অভিযোগ হেলেঞ্চা হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

তাঁর এই মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের কথায়, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি অনুযায়ীই মন্তব্য করেছেন মালদার জেলা সভাপতি আবদুর রহিম বক্সী। এভাবেই রাজ্যজুড়ে বিরোধীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। বিরোধী মতবাদকে সম্পূর্ণ নির্মূল করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসন মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, হাড়োয়া, তালড্যাংরা ও নৈহাটি-তে উপনির্বাচন হয়েছিল। শনিবার ফলাফল প্রকাশ হতে দেখা যায় ছক্কা হাঁকিয়ে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। নিজেদের পাঁচটি আসনের পাশাপাশি বিজেপির হাতে থাকা মাদারিহাট আসনটিও ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল। আর সবকটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বাম-কংগ্রেস জোটের। এরপরই সিপিএমকে নিয়ে কটাক্ষ করে দুটি গানও গেয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অরিজিৎ সিং ও বহুরূপী সিনেমার একটি গানের নকল করে বামেদের আক্রমণ করেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget