এক্সপ্লোর

Bagdah News: বন দফতরের অনুমতি ছাড়াই কাটা হল একাধিক গাছ, অভিযোগ হেলেঞ্চা হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

Helencha High school: বাগদার হেলেঞ্চা হাই স্কুলের পিছনে থাকা একাধিক গাছ কাটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে বন দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি।

সমীরণ পাল, বাগদা: বন দফতরের অনুমতি ছাড়াই একাধিক গাছ কাটার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা (Bagdah) ব্লকের হেলেঞ্চা হাই স্কুলের (Helencha High school) কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পর স্কুল পরিচালন সমিতির সভাপতির দাবি, কমিউনিটি সেন্টারের জন্য ছোট ছোট কয়েকটি গাছ কাটা হয়েছে।

স্থানীয় সূত্রের জানা গেছে, শনিবার হেলেঞ্চা হাই স্কুলের পিছনে থাকা অনেকগুলি গাছ কাটা হয়। এরপরই স্কুলের প্রাক্তন সভাপতি চন্দন সরকার অভিযোগ করেন, বন দফতরের অনুমতি ছাড়া বেআইনিভাবে গাছ কাটা হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে বন দফতরের কাছে এই বিষয়ে একটি অভিযোগও করেন তিনি। চন্দন সরকারের দাবি, "বর্তমান পরিচালন সমিতি অন্যায়ভাবে স্কুলের পিছনে থাকা একাধিক গাছ কেটে দিয়েছে। বন দফতর থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। স্কুল পরিচালন সমিতি কখনও বলছে ফ্লাড সেন্টার হবে কখনও বলছে কমিউনিটি সেন্টার হবে। আমরা চাই এভাবে গাছ কাটা বন্ধ হোক। সেই সঙ্গে যারা অবৈধভাবে গাছ কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।"

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

অন্যদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি বিধান রায় জানিয়েছেন, ওই জায়গাতে একটি কমিউনিটি সেন্টার হবে সেই কারণে কয়েকটি ছোট ছোট গাছ কাটা হয়েছে। তবে গাছ কাটার আগে বন দফতরের অনুমতি নেওয়া হয়েছে কিনা সে প্রসঙ্গে তিনি কোনও সঠিক উত্তর দিতে পারেননি। উল্টে স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি চন্দন সরকারকে আক্রমণ করে বলেন, উনি উন্নয়ন দেখলেই বিরোধিতা করেন। 

এদিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন, হেলেঞ্চা হাই স্কুলের ওই জায়গাতে একটি কমিউনিটি সেন্টার হবে। এই বিষয়ে জেলা থেকে অনুমোদনও নেওয়া হয়েছে। তাই জায়গাটি পরিষ্কার করার প্রয়োজন ছিল। তবে বন দফতরের অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে হেলেঞ্চা হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে এলাকা বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget