এক্সপ্লোর

Malda: 'প্রশাসন আমাকে বলছে এমন বন্যা তো কতই হয়, আমি খুব লজ্জিত', বিস্ফোরক রতুয়ার তৃণমূল বিধায়ক

বন্যাত্রাণ বণ্টনে উদাসীনতার অভিযোগ তুলে সরব হলেন সমর মুখোপাধ্যায়...

করুণাময় সিংহ, রতুয়া:  কোনও বিরোধী দলনেতার উষ্মাপ্রকাশ নয়। তৃণমূল সরকারের প্রশাসনের বিরুদ্ধে বন্যাত্রাণ বণ্টনে উদাসীনতার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল বিধায়ক। 

মালদা জেলা প্রশাসনকে কাঠগড়ায় তুলে ক্ষোভ উগরে দিয়েছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। বললেন, প্রশাসনের ভূমিকা আমি ভাল দেখছি না। প্রশাসন আমাকে বলছে, এমন বন্যা তো কতই হয়। আমি খুব লজ্জিত এবং দুঃখিত। মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।

টানা বৃষ্টি, সঙ্গে নদীর জলস্তর বাড়ায়, মালদার রতুয়া এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মহানন্দা টোলা, বিলাইমারির মতো অঞ্চলে এখনও ত্রাণশিবিরে রয়েছেন বহু দুর্গত মানুষ।

জেলা প্রশাসন সূত্রে খবর, গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বাড়ায় পরিস্থিতি জটিল হয়েছে। জল ঢুকেছে পঞ্চায়েত অফিসে। জল ঢুকে পড়েছে উপস্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় বাসিন্দারা বলেন, এটাই সবচেয়ে উঁচু এলাকা। সেখানেই জল। গঙ্গা ও ফুলহারের জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন পুরো এলাকা।

সাধারণ গ্রামবাসী থেকে পঞ্চায়েত প্রধান, সরকারি ত্রাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সবাই। একজন বললেন, আমাদের চারদিকে জল ঢুকেছে। এখনও ত্রিপল পাইনি। বাড়িতে জল ঢুকেছে। কোথায় যাব কী করব বুঝে উঠতে পারছি না।

বিলাইমারি গ্রামপঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা লুৎফর রহমান বলেন, আমাদের এখানে প্রচুর লোক বাস করে। আমার কাছে এসেছে যৎসামান্য ত্রাণ। মানুষ ত্রাণের জন্য ঘোরাঘুরি করছে। বিডিওকে ত্রাণের জন্য বলেছি। 

এই পরিস্থিতিতে বন্যা ত্রাণ বণ্টনে উদাসীনতার অভিযোগ এনে জেলা প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক। সমর মুখোপাধ্যায় বললেন, প্রশাসনের ভূমিকা আমি ভালো দেখছি না। প্রশাসন আমাকে বলছে এমন বন্যা তো কতই হয়। আমি খুব লজ্জিত এবং দুঃখিত। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। জ্যোতিবাবু একটা খুন হলে বলতেন, এমন তো অনেক হয়। মহানন্দ টোলা বিলাইমারিতে ৮০ থেকে ৯০ হাজার পরিবার জলমগ্ন। কোথাও শুকনো নেই। জ্যোতিবাবুর ভাষায় প্রশাসন বলছে এমন তো বন্যা অনেক হয়।

প্রশাসনের বিরুদ্ধে খোদ তৃণমূল বিধায়কের আক্রমণকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। দলের মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিধায়ক নিজের পিঠ বাঁচাতে প্রশাসনের ওপর দোষ চাপাচ্ছেন।

তৃণমূল বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে জেলাশাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

সেরা শিরোনাম

এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget