এক্সপ্লোর

Kunal Ghosh: 'বিক্ষোভ নয়, নবজোয়ারে TMC কর্মীদের উচ্ছ্বাস', প্রতিক্রিয়া কুণালের

Kunal on TMC inner Clash: মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিকে জেলা তৃণমূলে কোন্দল অব্যাহত। কী বললেন কুণাল ঘোষ ?

মালদা: মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিকে জেলা তৃণমূলে কোন্দল অব্যাহত। আর এমনই এক পরিস্থিতিতে ওই ঘটনায় নিজের বিশ্লেষণ দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'এটা বিক্ষোভ নয়, নবজোয়ার দেখে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস..'।

প্রসঙ্গত, গতকাল বিনোদপুরের পর আজ ইংরেজবাজারের কাজিগ্রামে বিক্ষোভ তৃণমূলের। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মীদের একাংশের। জেলা ছাড়ার আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক,বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক। সূত্রের খবর, '৭ দিনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে তৃণমূল জেলা সভাপতিকে নির্দেশ। একাধিক বিধায়ক, ব্লক সভাপতিকে ধমক অভিষেকের',পুরনোদের সঙ্গে নিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পর কুণাল ঘোষ বলেন,'এটা কোনও বিক্ষোভ নয়, নবজোয়ার দেখে তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা। দলের শীর্ষ নেতৃত্বকে সামনে পেয়ে নিজেদের দাবি-দাওয়া জানিয়েছেন তৃণমূলকর্মীরা।'

প্রসঙ্গত, অভিষেকের নবজোয়ারের মাঝেই জেলায় জেলায় দলীয় কোন্দল প্রকাশ্যে আসছে। তবে প্রেক্ষাপট আলাদা। তৃণমূলের (TMC) নবজোয়ার অভিযানের মাঝে যেন থামছেই না ব্যালট-বিশৃঙ্খলা। এবার দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) হরিরামপুর। এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভাস্থল ছাড়তেই শুরু হয়ে গিয়েছিল বিশৃঙ্খলা। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের নবজোয়ারে ফের 'ব্যালট' বিশৃঙ্খলা। তৃণমূল কর্মীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ব্যালট নিয়ে। ভোটদান প্রক্রিয়ার মাঝে শুরু হয়ে গিয়েছিল গন্ডগোল। আসন্ন পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য তৃণমূলের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ যাতে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ পায়, সেই ব্যবস্থা করেছে ঘাসফুল শিবির।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সভামঞ্চ থেকে বঙ্গব্যাপী নবজোয়ার যাত্রা শুরুর আগে প্রার্থী বাছাইয়ের যে গণভোটের কথা ঘোষণা করেছিলেন। নব জোয়ার কর্মসূচি শুরুর দিনে কোচবিহারে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর দিনই এই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বেশি রেকমেনডেশন পড়লে, ২০টা এক্সটা ভোট ফেলিয়ে দিয়ে, আসন সুরক্ষিত করবেন, মুর্খের স্বর্গে বাস করছেন। আপনারা তো ফোন করেও জানাতে পারেন, আমরা বারবার বলছি, রক্তপাতহীন নির্বাচন, প্রথম ধাপ প্রার্থী নির্বাচন, যারা ভোট দিতে পারবেন না, তারা ফোনে মতামত জানান'। কিন্তু তারপরও এ নিয়ে অশান্তি থামছে না।              

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

গত ২৫ এপ্রিল তৃণমূলের নবজোয়ার যাত্রা শুরুর দিনই কোচবিহারের গোঁসানিমারি ও সাহেবগঞ্জে ধুন্ধুমার বেঁধেছিল ব্যালট নিয়ে। যারপর জলপাইগুড়িতেও দেখা গিয়েছিল একই চিত্র। অন্যথা হয়নি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও। চোপড়া ,ইসলামপুর, চাকুলিয়া ও করণদিঘি বিধানসভার অন্তর্গত পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে ছিল ভোটাভুটি পর্ব। সূত্রের খবর, পছন্দের প্রার্থীর নাম লেখা নিয়ে শুরু হয় গন্ডগোল । প্রায় মিনিট দশেক ধরে নেতা-কর্মীদের মধ্যে চলে তুমুল হাতাহাতি। প্রার্থী ঠিক করা নিয়ে রবিবার হাপ্তিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের বুথে রীতিমতো চলে মারপিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় র‍্যাফ। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget