এক্সপ্লোর

Malda: সাইবার হানার পর, এবার অ্যাডমিট কার্ড বিভ্রাট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানিকচক কলেজ সহ বেশ কয়েকটি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা।

করুণাম সিংহ, মানিকচক: সাইবার হানার পর, এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাডমিট কার্ড বিভ্রাট। অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মানিকচক কলেজ সহ বেশ কয়েকটি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা। প্রথম সেমিস্টারের অ্যাডমিট কার্ড দিয়ে উত্তর পত্র জমা দিতে পারবেন ছাত্রছাত্রীরা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

কী কারণে এই সিদ্ধান্ত? বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানিয়েছেন,সাইবার হানার পর সার্ভার গার্বেজ ফ্রি করতে কাজ চলছে তার কারণে এই সমস্যা হচ্ছে। এদিকে সার্ভারে সাইবার হানা নিয়ে আইপি অ্যাড্রেস ধরে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। সম্প্রতি চতুর্থ সেমিস্টারে ফর্ম ফিলাপ করতে গিয়ে বিভ্রাটের সূত্রপাত। মালদা উইমেন্স কলেজের বেশ কয়েকজন ছাত্রীর ফর্ম ফিলাপের সময় অশ্লীল মেসেজ সহ আপলোড হয়ে যায় ফর্ম। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। এরপরই তড়িঘড়ি সার্ভার আপডেটের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে অ্যাডমিট কার্ড বিভ্রাট সৃষ্টি হয়। দ্বিতীয় সেমিস্টারের এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না ছাত্রছাত্রীরা। যার ফলে চিন্তায় পড়ে যান পরীক্ষা শুরু হওয়া মানিকচক কলেজ সহ বেশ কয়েকটি কলেজের ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: Jalpaiguri: অজানা জ্বরে জলপাইগুড়িতে মৃত্যু আরও এক শিশুর, বাড়ছে উদ্বেগ

এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় দ্বিতীয় সেমিস্টার অ্যাডমিট কার্ড না পেলেও প্রথম সেমিস্টার অ্যাডমিট কার্ড দিয়ে ছাত্রছাত্রীরা তাঁদের উত্তর পত্র জমা দিতে পারবেন কলেজে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানিয়েছেন, “সার্ভার আপডেট করার কাজ চলছে। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিড কার্ড অনলাইনে সংগ্রহ করতে পারবেন। এদিকে সাইবার হানা নিয়ে বিশ্ববিদ্যালয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ।’’ পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, আইপি অ্যাড্রেস ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Howrah: টানা বর্ষণে জলমগ্ন হাওড়া, দুর্ভোগে এলাকাবাসী

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget