এক্সপ্লোর

Howrah: টানা বর্ষণে জলমগ্ন হাওড়া, দুর্ভোগে এলাকাবাসী

মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া ছাড়াও বেলগাছিয়া, সালকিয়া, দাসনগর এবং লিলুয়া সহ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে আছে। 

সুনীত হালদার, হাওড়া: নিম্নচাপের জেরে টানা বর্ষণের ফলে হাওড়া শহর জলমগ্ন। হাওড়া পুরসভার কমপক্ষে ৩০টি ওয়ার্ডে জল জমে আছে এখনও। মঙ্গলবার রাতে টানা বর্ষণের ফলে পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠেছে। মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়া ছাড়াও বেলগাছিয়া, সালকিয়া, দাসনগর এবং লিলুয়া সহ বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে আছে। 

বুধবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমলেও জমা জলে বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। যদিও হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন পাম্প হাউজগুলো চালানোর পাশাপাশি অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে  যাতে জল দ্রুত নামিয়ে দেওয়া যায়।

শুধু হাওড়া নয়, একাধিক জেলায় উঠে এসে জলযন্ত্রণা চিত্র। নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন ক্যানিংয়ের একাংশ। ক্যানিং থানা এলাকার আয়ুব নগর, নন্দন পল্লি, মমতা পল্লি-সহ বেশ কিছু এলাকায় জল জমেছে। নিম্নচাপের বৃষ্টিতে মেদিনীপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। বেহাল নিকাশির কারণেই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

অন্যদিকে, টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে খড়গপুর শহরের কৌশল্যা মোড়-সহ বিভিন্ন এলাকা। একাধিক বাড়িতে জল ঢুকেছে। জলের তলায় খড়গপুর স্টেশনে রেললাইনের একাংশ। আইআইটি বাইপাসে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। রবিবার থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জঙ্গলমহলও। 

ডুলুং নদীর জল বইছে চিল্কিগড়ের কাছে ব্রিজের ওপর দিয়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়গ্রাম শহর থেকে জামবনি ব্লকের একাংশ কার্যত বিচ্ছিন্ন। টানা বৃষ্টিতে জামবনি, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর-সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। বিঘের পর বিঘে চাষজমি জলমগ্ন হয়ে পড়ায় মাথায় হাত কৃষকদের। 

এদিকে, আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget