এক্সপ্লোর

Jalpaiguri: অজানা জ্বরে জলপাইগুড়িতে মৃত্যু আরও এক শিশুর, বাড়ছে উদ্বেগ

পরিবারের অভিযোগ, চিকিত্সক বা নার্স শিশুকে ছুঁয়েও দেখেননি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:  অজানা জ্বরে ফের জলপাইগুড়ি সদর হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। এই নিয়ে জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, ময়নাগুড়ির বাসিন্দা ৪ বছরের শিশুকন্যার গত ২ দিন ধরে জ্বর ও সর্দিকাশির সমস্যা ছিল। গতকাল ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই শিশুর। 

পরিবারের অভিযোগ, চিকিত্সক বা নার্স শিশুকে ছুঁয়েও দেখেননি। ব্যক্তিগত চিকিত্সকের পরামর্শে আজ ভোরে শিশুকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু বিভাগে করোনা পরীক্ষা চলাকালীনই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, শিশুর অবস্থা সঙ্কটজনক ছিল, চিকিত্সার সুযোগ মেলেনি। 

পাশাপাশি, উত্তরবঙ্গের করোনা বিষয়ক নোডাল অফিসার জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জ্বরে আক্রান্ত শিশুদের পাঁচ ধরনের পরীক্ষা করানো হয়। একজনের ডেঙ্গি ও একজনের কোভিড পজিটিভ ছাড়া বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এরপরও ২৫ জন শিশুর সোয়াব পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জ্বরে আক্রান্ত হচ্ছে একাধিক শিশু, অভিভাবকদের সতর্কবার্তা বিশেষজ্ঞদের

এর আগে কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যার মৃত্যু হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের দাবি, ভর্তির সময়ই শিশুটির অবস্থা সঙ্কটজনক ছিল। বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। এই হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত বহু শিশু। কারোর ধুম জ্বর। কেউ ভুগছে পেটের অসুখে। কেউ আবার ঘনঘন বমি করছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপে তিলধারণের জায়গা নেই।

আরও পড়ুন, বাড়ছে উদ্বেগ, জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি ৭০ শিশু

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় হাসপাতালগুলিতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। শিলিগুড়ি জেলা হাসপাতালে শিশুদের জ্বর-সর্দি উপসর্গ নিয়ে উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রায় ৩০০ জন শিশুকে নিয়ে মায়েরা হাসপাতাল আসছে ডাক্তার দেখাত। ভর্তি গড়ে প্রায় ৩০ জন। এই মুহূর্তে জেলা হাসপাতালে জ্বর,সর্দি, বমি, পেটে ব্যথা নিয়ে ভর্তি ৭০ শিশু। জ্বরের ভাইরাস শনাক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা শিশু বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget