এক্সপ্লোর

Malda News: আচমকাই দাঁড়াল লরি, রাতের অন্ধকারে 'RTA মেম্বার বোর্ড' লাগানো গাড়ি এগোতেই..

Charge of Extorting Money : রাতের অন্ধকারে রাস্তায় আরটিএ মেম্বার বোর্ড লাগানোর গাড়ির সামনে আসতেই পরপর দাঁড়িয়ে পড়ছে লরি, সন্দেহ হতে এগিয়ে এল পুলিশের গাড়ি..

করুণাময় সিংহ, মালদা: আরটিএ মেম্বার বোর্ড (RTA Member) লাগানো গাড়িতে করে তোলাবাজির অভিযোগ। লরি দাঁড় করিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। পুলিশ পেট্রোলিং এর সময় বিষয়টি নজরে আসতেই গ্রেফতার চার অভিযুক্ত।

রাতের অন্ধকারে 'RTA মেম্বার বোর্ড' লাগানো গাড়ি এগোতেই..

রাস্তায় দাঁড়ানো একটি  গাড়িতে লাগানো রয়েছে মেম্বার লাগানো বোর্ড। রাস্তায় দাঁড় করিয়ে সেই গাড়ি থেকে থামানো হচ্ছে দূরপাল্লার লরি। দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। কোনও গাড়ি থেকে দশ হাজার আবার কোনও গাড়ি থেকে তার বেশি টাকাও দাবি করা হচ্ছে। রাতে পেট্রোলিং এর সময় বিষয়টি নজরে আসে গাজল থানার পুলিশ আধিকারিকদের। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পুলিশকর্মীরা বুঝতে পারেন গাড়িতে বোর্ড লাগিয়ে তোলাবাজি করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই চারজনকে। তারপর থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় গাড়ির মালিক রূপম সমাজদার(২৭), ফালানু হাজরা (২৬), কাজল হালদার (৩০)।

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

তিন জনের বাড়ি বামন গোলা থানার মহেশপুর এলাকায়। এই তিন জনের সঙ্গে গ্রেফতার হয় ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা দেবব্রত চৌধুরী (৩০)।  এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, সরকারি আমলা ও তৃণমূল নেতাদের মদতে এই ধরনের তোলাবাজির ঘটনা ঘটছে। কেবলমাত্র মালদায় নয় গোটা রাজ্যজুড়েই এই ধরণের ঘটনা চলছে। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নস্যাৎ করেছেন তিনি।  

ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ

আরও পড়ুন, তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি, ফের বিক্ষোভের আগুন বেড়মজুরে

 মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বলেন, এই ঘটনার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। যারা ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মালদা আরটিএ বোর্ডের মেম্বার অমল কিস্কু জানিয়েছেন, যারা গ্রেফতার হয়েছে তাদের কাউকেই তিনি চেনেন না। এই ঘটনায় তোলাবাজির চেষ্টার অভিযোগ এর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।  ভুয়ো আইপিএস, ভুয়ো আইএএস-এই থেমে নেই। আরও ভুরিভুরি অভিযোগ রয়েছে অতীতে। চলতি বছরেই ভারত সরকার লেখা নীলবাতি গাড়ির ব্যবহার ও তার পাশাপাশি রেলের কর্মী-আধিকারিকের ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছিল।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget