এক্সপ্লোর

Sandeshkhali Violence: তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি, ফের বিক্ষোভের আগুন বেড়মজুরে

Sandeshkhali TMC Leader Shankar : অজিত মাইতি, হলধরের পর গ্রামবাসীদের রোষানলে বেড়মজুরের আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দার..

উত্তর ২৪ পরগনা: তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি, ফের বিক্ষোভের আগুন বেড়মজুরে (Bermajur Violence) ।তৃণমূল নেতা শঙ্কর সর্দারকে গ্রেফতারের দাবি স্থানীয় মহিলাদের। শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। এলাকায় আদিবাসীদের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বিরুদ্ধে (Shankar Sardar)।

অজিত মাইতি, হলধরের পর গ্রামবাসীদের রোষানলে বেড়মজুরের আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দার। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার আদিবাসী বর্গাদারদের জমির নকল দলিল বানিয়ে তা বিক্রি করে দেন, এই অভিযোগে ঝাঁটা, লাঠি, জুতো হাতে নিয়ে মহিলারা গিয়ে পৌঁছন তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বাড়িতে। তারপরই শুরু হয় ভাঙচুর। 

মূলত শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতির সঙ্গে মিলে আদিবাসীদের জমি-জায়গা কেড়ে নেওয়া থেকে শুরু করে জব কার্ডের টাকা না দেওয়ার মতো ভুরিভুরি অভিযোগ রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে। প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়া হয়। আমাদের ভোটও কেড়ে নিয়েছে শঙ্কর সর্দার, অভিযোগ গ্রামবাসীদের। মিথ্যা অভিযোগ, এর পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবার। আইন হাতে তুলে নেবেন না, উত্তেজিত জনতার কাছে আবেদন জানায় পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে তৃণমূল নেতাকে বাঁচানোর অভিযোগ করেছেন গ্রামবাসীরা।  

বেড়মজুরে গত ৩ দিন ধরে যে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাতে যেমন শেখ সিরাজউদ্দিন ও অজিত মাইতির নাম উঠে এসেছে, তেমনই উঠে এসেছে আরও একটি নাম, শঙ্কর সর্দার।  শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতির পর এবার পালা শঙ্কর সর্দারের। এখানকার মানুষ বলেছেন, আদিবাসীদের যে সমস্ত জমি জায়গা ছিল, সেই সমস্ত জমি জায়গা কিন্তু, কার্যত কেড়ে নিয়ে বেনামে বিক্রি করে দেওয়া হয়েছে। তাই শঙ্করের বিরুদ্ধে শাস্তি, কলাগাছি নদীর পাশে পোলপাড়া। ক্ষোভের আগুন বেরিয়ে আসছে ক্রমশ। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সংযোজন,  'রাস্তায় বেরিয়ে আসব না? প্রশাসন কী করছে? আমাদের কোনও ভরসা নেই। আজকে আমরা দিদিকে যে আসনে বসিয়েছি, আদিবাসী সম্প্রদায়, সেই দিদি বুঝতে পারছে না? যে আমাদের কী অবস্থায় আছি? জমি জায়গা কেড়ে নিয়েছে। পুলিশ সব জানে। পুলিশ কাজ করবে না।' 

আরও পড়ুন, শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget