এক্সপ্লোর

Malda News: পণ্য রফতানিতে তোলাবাজির অভিযোগ, প্রতিবাদে বাণিজ্য় বন্ধের ডাক ব্যবসায়ীদের

শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। প্রতিবাদে মালদার মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি-রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিলেন ব্যবসায়ীরা।

করুণাময় সিংহ, মালদা: পণ্য রফতানিতে তোলাবাজির অভিযোগ উঠল মালদার (Malda) মহদিপুরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত স্থলবন্দরে। অভিযোগ, ট্রাক পিছু ৫০০ টাকা নিচ্ছেন শুল্ক দফতরের (Customs Department) সুপারিনডেন্ট। প্রতিবাদে বাণিজ্য় বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।

তোলাবাজির অভিযোগ উঠল মালদায়: শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। প্রতিবাদে মালদার মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আমদানি-রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিলেন ব্যবসায়ীরা। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের মতো, মালদার মহদিপুরের এই সীমান্ত ভারত-বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক সীমান্ত স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ লরি যাতায়াত করে। রেজিস্ট্রেশনের ঝামেলা এড়াতে মহদিপুর সীমান্তে ‘সুবিধা’ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার (West Bengal Government)।                                                           

কী অভিযোগ ব্যবসায়ীদের? কিন্তু, ব্যবসায়ীদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে স্লট বুক করলেও ট্রাক প্রতি ৫০০ টাকা করে দাবি করছেন শুল্ক দফতরের সুপারিনটেন্ডেন্ট মৃদুল নস্কর। টাকা দিলে তবেই বাংলাদেশে যাওয়ার অনুমতি মিলছে বলে অভিযোগ। ওই এলাকার ব্যবসায়ী ভূপতি মণ্ডল বলেন, “সুবিধা অ্যাপের মাধ্যমে স্লট বুক করার পরেও কাস্টমসের আধিকারিক ট্রাক প্রতি ৫০০ টাকা করে দাবি করেন। টাকা দিলে তবে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার অনুমতি দেন কাস্টমস আধিকারিকরা। আর টাকা না দিলেই দুর ব্যবহার করা হয় ব্যবসায়ীদের সাথে।’’                                                                         

যদিও শুল্ক দফতরের অভিযুক্ত সুপারিনটেন্ডেন্টের দাবি, শুল্ক দফতরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান চৌধুরী বলেন, “অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে কেন্দ্র।’’ ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া।                                

আরও পড়ুন: South 24 Parganas: আবাসের পর এবার সড়কেও দুর্নীতি? হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget