এক্সপ্লোর

Malda News:সিপিএমের জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ, নিশানায় কংগ্রেস

Congress Allegedly Ransacked:সিপিএমের জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। ওই জয়ী প্রার্থীকে অপহরণেরও অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা: সিপিএমের (CPM Candidate House Ransacked) জয়ী পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। ওই জয়ী প্রার্থীকে অপহরণেরও অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। মালদার (Malda) চাচল ১ নম্বর ব্লকের মধ্যমপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৬ নম্বর বুথের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

কী অভিযোগ?
২০ আসন বিশিষ্ট মধ্যমপুর গ্রাম পঞ্চায়েতে ৯টি পেয়েছিল তৃণমূল। ৮টি আসন যায় কংগ্রেসের দখলে। ২টি-তে জিতেছিল সিপিএম এবং ১টি পায় বিজেপি। ফলাফল বেরোনোর পর থেকেই ভোট গঠনের তোড়জোড় শুরু করে তৃণমূল এবং কংগ্রেস। প্রত্যেকেই নিজেদের জয়ী প্রার্থীদের গোপন আস্তানায় রেখেছিল। স্থানীয় সূত্রের খবর, সিপিএমের জয়ী প্রার্থীরা কংগ্রেসকে সমর্থনের আশ্বাস দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ১৩৬ নং বুথের জয়ী সিপিআইএম প্রার্থী আনোয়ার আলিও। আনোয়ার বাড়ির লোকেদের জানিয়েই কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে গোপন আস্তানায় যান বলে খবর। কিন্তু এখন কংগ্রেসের দাবি, আনোয়ার তাদের আস্তানায় নেই। তৃণমূলের ক্যাম্পে রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা আনোয়ার আলির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। বাড়িতে ব্যাপক ভাঙচুরও করা হয়। সোনা-গয়না এবং নগদ অর্থ লুটপাট করা হয় সেদিন। এই নিয়ে বিপুল উত্তেজনা চলে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও কখনও বিরোধী প্রার্থী, কখনও আবার তাঁর আত্মীয়ের উপর হামলার অভিযোগ উঠেছে এ রাজ্যে। 

আগে যা...
পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের কয়েক দিন পরই অশোকনগরের চড়কতলা এলাকায়  বিজেরি প্রার্থীর জা-কে হামলার অভিযোগ উঠেছিল। মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর হামলা করে দুষ্কৃতীরা। তাঁর পেটে ও কোমরে কোপ বসানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ভোট-পর্ব মিটলেও এই ধরনের হামলার অভিযোগ একাধিক জায়গা থেকে এসে চলেছে। ওই দিনই যেমন, ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর  ভাইকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির  বিরুদ্ধে। রড-বাঁশ দিয়ে মারধর করা হয় তাঁকে, এমনই অভিযোগ। সবটাই উড়িয়ে দেয় বিজেপি। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরের ঘটনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূলের সদস্য প্রসেনজিৎ পাত্রর ভাই পেশায় টোটোচালক। অভিযোগ, গত কাল অর্থাৎ শনিবার রাতে তাঁর টোটোয় যাত্রী সেজে উঠে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করেন পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, এটি তৃণমূলের ঘরোয়া কোন্দলের জের।

 

আরও পড়ুন:'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget