এক্সপ্লোর

Cyclone Jawad: জওয়াদের জেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল, কাল মালদা যাবেন ট্রেন

West Bengal CM Mamata Banerjee: জওয়াদের জেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল। আকাশপথের পরিবর্তে কাল ট্রেনে মালদা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক।

আশাবুল হোসেন, কলকাতা: তিনদিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারের পরিবর্তে যাবেন ট্রেনে। তিনদিনে পাঁচটি জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাল হাওড়া থেকে ট্রেনে যাবেন মালদায়। মঙ্গলবার রায়গঞ্জে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বুধবার প্রথমে মালদায় ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ওই দিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

এদিকে, ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর ওড়িশা উপকূল ধরে পুরীর দিকে এগোচ্ছে। বর্তমানে গোপালপুর থেকে ১৩০, পুরী থেকে ১৮০ ও পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ। আজ দুপুরেই পৌঁছে যাবে পুরীর কাছাকাছি। আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হবে নিম্নচাপ।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়েছে। 

সল্টলেকে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম খোলা রয়েছে। সমস্ত জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন কন্ট্রোল রুমের কর্মীরা। 

বৃষ্টিতে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তায় উপড়ে পড়ে গাছ। দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন কলকাতা পুরসভার কর্মীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget