এক্সপ্লোর

Malda News: মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে আক্রমণ TMC বিধায়কের !

TMC MLA: মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি

করুণাময় সিংহ, চাঁচল (মালদা) : আবহাওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের পারদ। একে অপরকে নিশানা করছেন রাজনৈতিক দলগুলির নেতারা। এবার মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মালতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। চাঁচলের খরবায় 'জনগর্জন সভা'র প্রস্তুতি সভা থেকে খগেন মূর্মুকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে তোপ দাগলেন তিনি। পাল্টা সন্দেশখালির প্রসঙ্গ তুলে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী।

এদিন সভায় বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, 'খগেন মুর্মু হিসেব করে আঙুলে মেপে বলে দিতে হবে এই পাঁচ বছর এমপি থাকলেন পাঁচ বছর সময়কালে কী কী কাজ করেছেন । এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পাঁচ বছরের মধ্যে তিনি কতবার এসেছেন খরবাতে ? কতবার এসেছেন চাঁচলে ? কতবার গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন ? কতবার বিধবা মহিলার পাশে দাঁড়িয়েছেন ? কতবার বৃদ্ধ মানুষের পাশে দাঁড়িয়েছেন ? অসহায় মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন ? পরিযায়ী শ্রমিক যখন টাওয়ার থেকে পড়ে মারা যান পরিবারের পাশে এসে কতদিন সহযোগিতা করার চেষ্টা করেছেন ? এই কথাগুলো গ্রামের মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে। আমরা এই মঞ্চ থেকে বলে যাই বিজেপি বন্ধুদের, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে জাতপাতের রাজনীতি চলে না। জেনে রাখো খগেন মুর্মু বাবু, তোমার ছলচাতুরি-জাতের নামে ভাগ করে দেওয়া, বেইমানির রাজনীতি, ভেলকিবাজি রাজনীতি, মালদার মানুষ তোমাকে মেনে নেবে না। এই নির্বাচনে যাতে আমরা বিজেপিকে লাখো ভোটের ব্যবধানে পরাজিত করতে পারি এই শপথ খরবার স্কুল মাঠে এই প্রকাশ্য সমাবেশ থেকে এলাকার মানুষকে গ্রহণ করতে হবে। একটা ভেলকিবাজ, বেইমান, চোর এখানকার সংসদ খগেন মুর্মুকে কোনওমতেই জিততে দেওয়া যাবে না। এই শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সদস্যকে।' 

পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, "চোর ধাপ্পাবাজ তো তৃণমূল কংগ্রেস। যে দলে তাঁর অবস্থান আছে তারাই তো চোর ধাপ্পাবাজ। মানুষ তো জানে। তৃণমূল কংগ্রেস মানেই চোর। তৃণমূল কংগ্রেস মানেই ধাপ্পাবাজ। তৃণমূল কংগ্রেস মানেই লুঠেরা। তৃণমূল কংগ্রেস মানেই খুনি। এরা ধর্ষণ করে খুন করে এবং গরিব মানুষের জমি থেকে উচ্ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালি রাস্তায় নেমে এ কথাটাই বলছে। ধাপ্পাবাজ কে সেটা মানুষ সরাসরি রাস্তায় নেমে বলছেন। আগামী দিনে সেটাই প্রমাণ করবে যে ধাপ্পাবাজদের কোনও রকম আশ্রয় নেই। তাই  প্রধানমন্ত্রী বলেছেন যে, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৪২টি আসনেই ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়ী হবেন। ৪২ টা আসন থেকেই পদ্মফুল ফুটবে। ভারতে আবার জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget