এক্সপ্লোর

মালদায় বিজেপিতে ভাঙন, তৃণমূলের সমর্থনে দলের প্রধানকেই সরালেন বিজেপির বিক্ষুব্ধ সদস্যরা

পঞ্চায়েত প্রধানের অপসারণের পর বোর্ড তারাই গড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

করুণাময় সিংহ, মালদা: মানিকচকে অস্বস্তি বাড়ল বিজেপির। তৃণমূলের সমর্থনে দলের প্রধানকে সরিয়ে দিলেন বিজেপির বিক্ষুব্ধ সদস্যরা। পঞ্চায়েত প্রধানের অপসারণের পর বোর্ড তারাই গড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি বোর্ড তাদের হাতেই থাকবে। 

মালদায় গঙ্গার ভাঙনের থেকেও দ্রুত গতিতে ভাঙছে বিজেপি! বিধানসভা ভোটের পর থেকে জেলায় ৮টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এবার বিজেপির চিন্তা বাড়ল মানিকচকের নাজিরপুর পঞ্চায়েত নিয়ে। তৃণমূলের সমর্থনে দলের প্রধানকেই সরিয়ে দিলেন বিজেপির সদস্যরা!

বিক্ষুব্ধ বিজেপি নেতা ও  নাজিরপুর পঞ্চায়েত সদস্য অশোক মণ্ডলের কথায়, প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। ব্লক থেকে জেলা নেতৃত্ব সবাইকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। সেই কারণেই প্রধানকে সরাতে অনাস্থা ডাকা হয়। গত পঞ্চায়েত ভোটে নাজিরপুরের ১১টি আসনের মধ্যে আটটি পায় বিজেপি।

তৃণমূল জেতে ৩টি আসনে। সম্প্রতি দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, অনাস্থা ডাকেন বিজেপি সদস্যদের একাংশ। মঙ্গলবার ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন বিজেপির প্রধান-সহ তিন সদস্য। ৮-০ ভোটে হেরে অপসারিত হন বিজেপির প্রধান। বিজেপির প্রধানের অপসারণের পর, বোর্ডের ভবিষ্যৎ কী? তাল ঠুকছে দু’পক্ষই।
 
মালদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, নাজিরপুরে বিজেপির প্রধানকে অপসারণ করেছি। ওখানে আমাদের প্রধান হবে।আমরা চাইলেই বিজেপিকে ফাঁকা করে দিতে পারি কারণ কেউ আর বিজেপি তে থাকতে চাইছেন না।

মালদার বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের কথায়, নাজিরপুরে দলীয় সদস্যদের মধ্যে মতপার্থক্য ছিল। সেই কারণে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয় এবং প্রধান অপসারিত হন। তবে ওই পঞ্চায়েতে পুনরায় বিজেপি প্রধান গঠন করবে। তৃণমূল সূত্রে খবর, বিজেপির বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে নতুন প্রধান নির্বাচন করা হবে। 

আরও পড়ুন: Durga Puja 2021: মদনের নতুন অবতার, বেলঘড়িয়ায় পুজো মণ্ডপে চণ্ডীপাঠ কামারহাটির বিধায়কের

আরও পড়ুন: WB Corona Cases: উৎসবের মরসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ১ দিনে মৃত ১৫

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget