এক্সপ্লোর

Malda : বসছে মদ ও জুয়ার আসর, চাঁচল স্টেডিয়ামের অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা

স্টেডিয়ামের ছটি ব্লক তৈরি করা হয়েছে। বাড়তি ব্লক তৈরি করার কথা থাকলেও পরবর্তী সময়ে সেই কাজ আর এগোয়নি। 

করুণাময় সিংহ, চাঁচল(মালদা) : অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে মালদার চাঁচল স্টেডিয়াম। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। এদিকে স্টেডিয়ামের এই পরিবেশ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তবে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেছে তৃণমূল।

২০১১ সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি মানুষের সুবিধার্থে স্টেডিয়াম করার পরিকল্পনা করেছিলেন। শিলান্যাস করা হয় স্টেডিয়ামের। পরবর্তী সময়ে সাংসদ মৌসম নুর-এর তহবিল থেকে বরাদ্দ করা হয় ৮২ লক্ষ টাকা। সেই টাকায় স্টেডিয়ামের ছটি ব্লক তৈরি করা হয়েছে। বাড়তি ব্লক তৈরি করার কথা থাকলেও পরবর্তী সময়ে সেই কাজ আর এগোয়নি। 

আরও পড়ুন ; বিজেপি সদস্যের তৃণমূলের পক্ষে ভোট, গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে পঞ্চায়েত দখল শাসক দলের

কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেডিয়াম তৈরি হলেও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। যার ফলে অসামাজিক কাজকর্ম বাড়ছে চাঁচল স্টেডিয়ামে। স্টেডিয়ামে বসছে মদ ও জুয়ার আসর। সাধারণ মানুষের পক্ষে স্টেডিয়ামে যাওয়া দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন ; মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

স্থানীয়দের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়। তিনি বলেন, এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্টেডিয়ামের এই পরিস্থিতি নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি-র জেলা কমিটির সদস্য আদর্শ রাম বলেন, এই বিষয়ে প্রশাসন পুরোপুরি উদাসীন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সমস্ত জায়গাতেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব তাদের। 

চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা উৎপল তালুকদার বলেন, ওখানে দুই জন কেয়ারটেকার ছিলেন। বর্তমানে কী পরিস্থিতি আছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget