এক্সপ্লোর

Malda: বিজেপি সদস্যের তৃণমূলের পক্ষে ভোট, গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে পঞ্চায়েত দখল শাসক দলের

এলাকার উন্নয়নের স্বার্থে একজন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় পঞ্চায়েতের পালাবদল হল বলে দাবি করেছে তৃণমূল।

করুণাময় সিংহ, মালদা : মালদা জেলায় আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির (BJP)। গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও এলাকার উন্নয়নের স্বার্থে একজন বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় পঞ্চায়েতের পালাবদল হল বলে দাবি করেছে তৃণমূল। পঞ্চায়েত হাতছাড়া হওয়া তৃণমূলের বিরুদ্ধে ভয় ও প্রলোভন দেখানোর মতো অভিযোগও তুলেছে বিজেপি।

আরও পড়ুন - Malda: গাড়ির সাউন্ড সিস্টেমের ভিতর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক-দ্রব্য ও জালনোট! গ্রেফতার ৩

বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি শাসিত পঞ্চায়েত তৃণমূলের দখলে আসার খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জাজইল গ্রাম পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে ৬টি আসন দখল করে বিজেপি। অন্যদিকে ৫টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপির পক্ষ থেকে প্রধান নির্বাচিত হয়েছিলেন ইভা সোরেন। চলতি মাসের ১০ তারিখে ওই বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকেন তৃণণূল সদস্যরা। ২০ সেপ্টেম্বর তলবি সভায় বিজেপির একজন সদস্য নীরেন মন্ডল তৃণমূলের পক্ষে ভোট দেওয়ায় অপসারিত হন বিজেপি প্রধান ইভা সোরেন। জানা যাচ্ছে এমনটাই। এরপরই পঞ্চায়েত প্রধান গঠনের তোড়জোড় শুরু করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের গঠন করা বোর্ডে গতকাল পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন আরতি হাসদা। 

আরও পড়ুন - Malda: তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ডেকে গরহাজির BJP সদস্যরাই | Bangla News

সূত্রের খবর, ৫জন তৃণমূল সদস্য এবং একজন বিজেপি সদস্যের ভোটে জিতেই পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন আরতি হাসদা। হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ বাস্কে এই প্রসঙ্গ বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপি সদস্য তৃণমূলকে সমর্থন করেছেন। তাই এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে পেরেছে তৃণমূল। এতদিন বিজেপির হাতে দায়িত্ব থাকলেও কোনও উন্নয়ন হয়নি। এবার উন্নয়ন হবে।' যদিও জেলা বিজেপি সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডলের অভিযোগ, ভয় এবং প্রলোভন দেখিয়েই বিজেপি সদস্যকে নিজেদের দলে টেনেছে তৃণমূল কংগ্রেস। যে বিজেপি সদস্য তৃণমূলের পক্ষে ভোট দিয়েছিলেন, তাঁর সদস্য পদ খারিজ করার জন্য আবেদন জানাবে বিজেপি।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget