এক্সপ্লোর

Malda : বেঙ্গালুরু ফেরার আগে শোওয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ফার্মাসি পড়ুয়ার

Dead body of Pharmacy Student found hanging : শুক্রবার চারটের সময় হাটে-বাজারে ট্রেন ধরে কলকাতা হয়ে ফ্লাইট ধরে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। ব্যাগপত্র গোছানো অবস্থায় টেবিলে পড়ে রয়েছে

অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর : বেঙ্গালুরুতে ফার্মাসি পড়ত। সেখানে ফিরে যাওয়ার ৮ ঘণ্টা আগে নিজের‌ শোওয়ার ঘর থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। তবে, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ফার্মাসি পড়ুয়ার নাম মুজাফফর হোসেন (১৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের পীরগঞ্জ গ্রামে। নিজের শোওয়ার ঘর থেকে মুজাফফরের দেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

মৃত ছাত্রের বাবা গোলাম ‌জাব্বার জানান, মুজাফফর তৃতীয় বর্ষের ছাত্র ছিল। ফার্মাসি পড়ত। পড়াশোনায় খুব মেধাবী ছিল।

শুক্রবার চারটের সময় হাটে-বাজারে ট্রেন ধরে কলকাতা হয়ে ফ্লাইট ধরে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। ব্যাগপত্র গোছানো অবস্থায় টেবিলে পড়ে রয়েছে। শুক্রবার সকালে তাকে ডাকাডাকি করতে যান পরিবারের লোকেরা। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় সন্দেহ হয়। অবশেষে দরজা ভেঙে পরিবারের লোকেরা ঘরে ঢোকেন। দেখেন, গলায় বিছানার চাদর মুড়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। পরিবারে কারও সঙ্গে তার কোনও ঝামেলা ছিল না। হাসিখুশিতে সকলের সঙ্গে থাকত। কেন আত্মহত্যা করে মারা গেল তা পরিবারের কেউ জানে না।

এদিকে ফার্মাসি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মানসিক অবসাদে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি মাসেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মুর্শিদাবাদ  (Murshidabad) থেকে ছুটে আসেন মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যরা। মেয়ে এমনটা করবেন তা বিন্দুমাত্র টের পাননি তাঁরা। সুইসাইড নোটের (Suicide Note)সূত্র ধরে তদন্তে নামে কোতয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget