এক্সপ্লোর

Malda News: মালদায় অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন পরিবারের, রুখে দিল জেলা চাইল্ড লাইন ও পুলিশ

Malda News Update: ঘটনা মালদার চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের।পুলিশ (Police) ও জেলা চাইল্ড লাইনের কর্মীরা তৎপর হয়ে নাবালিকার বিয়ে রুখে দেন। গ্রেফতার করা হয়েছে পাত্রের জামাইবাবুকে।

অভিজিৎ চৌধুরী, চাঁচল: গায়ে হলুদ শেষ,সম্পূর্ণ হয়েছে বিয়ের আয়োজন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। গতকালই ছিল বিয়ের লগ্ন। বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। কিন্তু বিয়ের (Wedding) কনে নাবালিকা অষ্টম শ্রেণির (Class VIII) পড়ুয়ার বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ (Police) ও জেলা চাইল্ড লাইনের কর্মীরা পৌঁছে যায়। তৎপর হয়ে নাবালিকার বিয়ে রুখে দেন তাঁরা। গ্রেফতার করা হয়েছে পাত্রের জামাইবাবুকে।

ঘটনা মালদার চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের। চাইল্ড লাইনের এক আধিকারিক সমীর রায় জানান, “১০ ডিসেম্বর আমরা খবর পাই চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি জিপির ভবানীপুর গ্রামে দিনমজুরের ১৪ বছরের এক নাবালিকা কন‍্যার বিয়ে দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দায়ের করি। ব্লক প্রশাসনিক কর্তা এবং চাঁচল থানার পুলিশ আধিকারিকরদের সঙ্গে সেদিনই ওই ছাত্রীর বাড়ি যাই। দক্ষিণ দিনাজপুর জেলায় ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। সেদিন মেয়ের বাবা মুচলেকা দিয়ে আমাদের জানান, প্রাপ্তবয়স্ক না হলে তাঁরা মেয়ের বিয়ে দেবেন না। কিন্তু গতকাল ফের আমরা জানতে পারি, মেয়েটির বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। আমরা ফের সেখানে যাই। বিয়ে বন্ধ করার কথা বলে আসি। রাত সাড়ে ১০টা নাগাদ ফের জানতে পারি, মেয়ের পরিবার এই বিয়ে দিতে বদ্ধপরিকর। রবিবার  সকালে আমি এনিয়ে থানায় এফআইআর দায়ের করেছি।’’

পাত্রের জামাইবাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিবারের বাকিরা সবাই পলাতক। মেয়ের দিদিমা বাসন্তী ঘোষের বক্তব্য, “গতকাল নাতনির বিয়ে ছিল।পাত্রী আমার নাতনি। নিমন্ত্রণ পেয়ে আমরা বিয়ের ভোজ খেতে গিয়েছিলাম। ১৪ বছরের মেয়ের কেন বিয়ে দিচ্ছিল, তা ওর বাবা-মা বলতে পারবে। শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসন বিয়ে বন্ধ করে দিয়েছে।’ এদিকে এই ঘটনায় ধৃত পাত্রের জামাইবাবু ভরত ঘোষের দাবি, “আমি ছেলে পক্ষের লোক। আগে মেয়ের বয়স জানতাম না। বিয়েতে এসে শুনি, মেয়ের বয়স ১৪। আমার সঙ্গে যাঁরা ছিল তাঁরা সব চলে গিয়েছে। ছেলে বিয়ে করতে আসেনি। তবু মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল। মেয়ের বাড়ি থেকে আমাদের ডেকে পাঠানো হয়েছিল বলেই আমরা চারজন এখানে এসেছিলাম।’’ ঘটনা প্রসঙ্গে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের শিক্ষক নীহার রঞ্জন দাস বলেন, “বাল‍্য বিবাহ দন্ডনীয় অপরাধ।এমন ঘটনা গ্রামাঞ্চলেই বেশি ঘটে থাকে। এই বিয়ে রুখে দেওয়ার জন্য চাঁচল পুলিশ প্রশাসন ও চাইল্ডকে ধন‍্যবাদ জানায়।

আরও পড়ুন: লাইনে ফাটল, কলেজ পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget