এক্সপ্লোর

Malda News: কোটি টাকার স্বপ্নপূরণ, লটারির টিকিটে জিতে ভাগ্যবদল ভাগচাষীর

Malda Lottery Win: জীর্ণ, ভেঙে পড়া বাড়িতে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে সংসার মেহবুবের। অন্যের জমিতে চাষ করে সামান্য আয় করেন।

অভিজিৎ চৌধুরী, মালদা:  মাঠে খেটে দু’মুঠো অন্ন জোগাড় হলেও, ভাগ্যের চাকা থেমেছিল এক জায়গাতেই। কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়েই এ হার কোটি টাকার স্বপ্ন পূরণ হল মেহবুব আলমের। ৩০ টাকায় কেনা লটারির টিকিটে ১ কোট টাকার পুরস্কার জিতলেন তি (Lottery Win)। তবে কোনও রকমে দিনযাপন করা মেহবুব বিলাসিতা বা শখপূরণের কথা ভাবছেন না। বরং ওই টাকায় মাথার উপর পাকা ছাদ গড়তে চান তিনি। উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান ছেলেমেয়েকে।

৩০ টাকার লটারিতে ১ কোটি পুরস্কার জয়

মালদা (Malda News) জেলার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur News) থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মেহবুব। পেশায় ভাগচাষী। লটারির টিকিট কিনে সোমবার সন্ধ্যায় প্রথম পুরস্কার হিসেবে ১ কোটি টাকা জিতেছেন তিনি। আর তাতেই এক মুহূর্তে বদলে গিয়েছে দিন আনা দিন খানা মানুষটির জীবন। এক দিকে শুভেচ্ছায় ভাসছেন তিনি, অন্য দিকে আবার নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীর্ণ, ভেঙে পড়া বাড়িতে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে সংসার মেহবুবের। অন্যের জমিতে চাষ করে সামান্য আয় করেন। তাই দিয়েই চলে সংসার, ছেলেমেয়ের পড়াশোনা। বলা বাহুল্য, বেশ কষ্টেশিষ্টেই দিন কাটছিল গোটা পরিবারের। দিন আনা দিন খাওয়া জীবন নিয়ে নিজেও হাঁফিয়ে উঠছিলেন।

আরও পড়ুন: Jitendra Tiwari Update: জিতেন্দ্রর মুখে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, 'শুভবুদ্ধির উদয় হল!' কটাক্ষ তৃণমূলের

তাই মুক্তির উপায় খুজতেই মাঝেমধ্যে লটারির টিকিট কাটতেন। সোমবার দুপুরেও মাঠে কাজ সেরে ফেরার সময় কুমেদপুর লটারি এজেন্সির টিকিট বিক্রেতা সেন্টু রবিদাসের কাছ থেকে ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন মেহবুব। সন্ধ্যা ৬টা নাগাদ লটারির রেজাল্ট বেরোয়। আর তাতেই বাজিমাত হয়। নম্বর মেলাতে গিয়ে মেবহুব বুঝতে পারেন ১ কোটি টাকার লটারি জিতে গিয়েছেন তিনি।

নিরাপতক্তার তাগিদে পুলিশের দ্বারস্থ

তবে ১ কোটি জেতার আনন্দ যেমন ছিল, তেমনই অত টাকার কথা ভাবতে গিয়ে নিরাপত্তাহীনতায়ও ভুগতে শুরু করেন মেহবুব। তাই লটারির টিকিট হাতে নিয়েই সরাসরি কুমেদপুর পুলিশ ফাঁড়ির সহায়তায় হরিশচন্দ্রপুর থানায় হাজির হন। পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস পেয়েছেন তিনি। আত্মীয়-স্বজন, গ্রামের মানুষ জন শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

মেহবুব জানিয়েছেন, মাঝেমধ্যে লটারির টিকিট কাটলেও, ৩০ টাকার টিকিট জীবন পাল্টে দেবে বলে ভাবতে পারেননি তিনি। ১ কোটি টাকা নিয়ে কী করবেন, সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি মহবুব। তবে একটি ভাল বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে তাঁরা। ছেলেমেয়েদের ভাল ভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget