এক্সপ্লোর

Malda News: বর্ষায় বেহাল নিকাশি, বিতর্কে জড়ালেন BJP সাংসদ খগেন মুর্মু, 'কোনও উন্নয়নই করেননি..'

Khagen Murmu on Malda Drainage System বর্ষার মরশুমে জলমগ্ন এলাকা, বেহাল নিকাশি পুরাতন মালদার এই ওয়ার্ডে, পরিদর্শনে গিয়ে বিতর্কে জড়ালেন BJP সাংসদ..

করুণাময় সিংহ, মালদা: নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তৃণমূল নেতার সঙ্গে বিতর্কে জড়ালেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বেহুলা কলোনী এলাকায় নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান খগেন। সেই সময় পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর স্বামী শ্রবণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন খগেন মুর্মু। এলাকার উন্নয়ন করেন না খগেন অভিযোগ শ্রবনের। পাল্টা সব পুরসভা কে টাকা দিচ্ছে কেন্দ্র দাবী খগেন মুর্মুর। আর এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক উত্তেজনা।

বর্ষায় বেহাল নিকাশি, দায়ী কে ?

উল্লেখ্য পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচ্চা কলোনী এলাকার বাসিন্দারা বর্ষার মরশুমে অধিকাংশ সময় জলমগ্ন হয়ে থাকে কারণ এই এলাকায় নিকাশি ব্যবস্থা খুবই বেহাল। এলাকাবাসীর দীর্ঘদিনের চাপা ক্ষোভ রয়েছে এই নিকাশি ব্যবস্থার জন্য। এবং তারা সকল জন প্রতিনিধিকেই দায়ি করছে এই বেহাল নিকাশির জন্য।এলাকায় গিয়ে জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করার সময় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অর্থাৎ পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গঙ্গোপাধ্যায় সাংসদ খগেন মুর্মুকে সামনে পেয়ে তাঁর সামনে একরাশ ক্ষোভ উগড়ে  দেন। তাঁর অভিযোগ এই এলাকায় সাংসদ কোন কাজ করেনি।এখন শুধু এলাকার মানুষকে ভাঁওতা দিতে এসেছে এরমধ্যে সংসদ সাংসদ বাকবিতণ্ডায় জড়িয়ে যান।  

'বিপর্যয় মোকাবিলা থেকে প্রচুর টাকা আসে কিন্তু এরা কাজ করে না'

সাংসদ খগেন মুর্মু জানান ,এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা জিইয়ে রেখেছে একমাত্র পৌরসভা।কারণ পৌরসভা শুধু মানুষের ভোট নিয়ে নেয় কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ।বিপর্যয় মোকাবিলা থেকে প্রচুর টাকা আসে কিন্তু এরা কাজ করে না। পরিদর্শন শেষে ১৭ নম্বর ওয়ার্ডের লাগুয়া এবং পুরাতন মালদা সাহাপুর অঞ্চলের সংযোগ স্থল বাইপাসের ধারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।যাতে করে একটি বড় কালভার্ট করে ১৭ নম্বর ওয়ার্ডের জল  নিষ্কাশন করা যায় তবেই এই এলাকা জলমগ্ন থেকে বাঁচবে। পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রবণ গাঙ্গুলি জানান,যে পৌরসভার উদ্যোগে প্রতিদিন পাম্প চালিয়ে জল নিষ্কাশন করা হয়।এলাকাবাসীর সুবিধার্থে পাশাপাশি বর্ষা পার হলেই এখানে নিকাশি নালার কাজ শুরু হবে।কাজের চুক্তি হয়ে গেছে। সাংসদ শুধু শুধু এখানে রাজনীতি করতে এসেছেন।

আরও পড়ুন, BJP-শাসিত রাজ্যে দাম কমল জ্বালানির, কী দরে বিকোচ্ছে আজ বাংলার পেট্রোল পাম্পগুলি ?

' সাংসদ খগেন মুর্মু এলাকায় নাটক করতে এসেছেন'

এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, সাংসদ খগেন মুর্মু এলাকায় নাটক করতে এসেছেন।  তিনি এতদিন ধরে এলাকার সাংসদ ছিলেন তিনি একটিও কাজ করেননি কিন্তু আমরা বর্ষার সময় ওই এলাকায় অনবরত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করে থাকি।এলাকার মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করছি।  পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি নিকাশি নালার কাজ প্রথম পর্যায়ে হয়ে আছে এবং বর্ষা পার হলে ৪০ লক্ষ টাকা ব্যয়ে বাকি কাজ করা হবে।কাজের টেন্ডার করা হয়ে গেছে। এখানে বিজেপির সাংসদ নাটক করতে এসেছেন তিনি আজ পর্যন্ত পৌরসভা এলাকায় কোনও উন্নয়ন করেননি।

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget