এক্সপ্লোর

Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা

Iran Israel War : গত সপ্তাহে মাত্র ৪টি ট্রেডিং সেশনেই ভারতীয় বাজার থেকে প্রায় ২১,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে ভারতে বিনিয়োগ তুলে নিচ্ছেন বিদেশি ফান্ডের।
  • গত সপ্তাহে ৪ দিনে প্রায় ২১,০০০ কোটি টাকা সরিয়ে নিলেন FPI।
  • ভূ-রাজনৈতিক অস্থিরতায় দেশীয় শেয়ার বাজার থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা।
  • মাঝেমধ্যে এই অস্থিরতা ভারতীয় বিনিয়োগকারীদের বড় আর্থিক ক্ষতির মুখে ফেলছে।

Iran Israel War : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধের মেজাজ এবার সরাসরি প্রভাব ফেলল ভারতের শেয়ার বাজারে। ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজার থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা (FPI)।

পরিসংখ্যান বলছে, গত সপ্তাহে মাত্র ৪টি ট্রেডিং সেশনেই ভারতীয় বাজার থেকে প্রায় ২১,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা।

কেন এই অস্থিরতা ?
বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। ইজরায়েল ও আমেরিকার যৌথ সামরিক পদক্ষেপ এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত দিচ্ছে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি না নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতের মতো উদীয়মান বাজার থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন।

ফেব্রুয়ারির স্বস্তি কাটিয়ে মার্চে ধাক্কা
আশ্চর্যের বিষয় হল, ফেব্রুয়ারিতেও চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন।

ফেব্রুয়ারি: গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ করে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২২,৬১৫ কোটি টাকা বাজারে ঢুকিয়েছিলেন।

মার্চ (২-৬ তারিখ): মাত্র কয়েক দিনেই সেই লাভের গুড় খেয়ে ফেলল যুদ্ধ পরিস্থিতি। ৪ দিনে প্রায় ২১,০০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন তারা।

টানা বিক্রির ধারাবাহিকতা
গত কয়েকমাস ধরেই বিদেশি বিনিয়োগকারীদের আচরণে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে:

জানুয়ারি: বাজার থেকে প্রায় ৩৫,৯৬২ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল।

ডিসেম্বর: উত্তোলনের পরিমাণ ছিল প্রায় ২২,৬১১ কোটি টাকা।

নভেম্বর: ৩,৭৬৫ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছিল।

বিনিয়োগকারীদের মাথায় হাত
গত সপ্তাহের এই ব্যাপক পতনে ভারতীয় বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা ধুলোয় মিশে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় বা তেলের দামে এর প্রভাব পড়ে, তবে আগামী দিনে বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। আপাতত 'অপেক্ষা করো এবং দেখো' নীতিতেই এগোচ্ছেন অধিকাংশ বড় বিনিয়োগকারী।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে ভারতের শেয়ার বাজারে কী প্রভাব পড়েছে?

ইরান ও ইজরায়েলের মধ্যে সামরিক উত্তেজনার কারণে বিদেশি বিনিয়োগকারীরা (FPI) ভারতীয় বাজার থেকে প্রায় ২১,০০০ কোটি টাকা তুলে নিয়েছেন। এটি বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজারেও অস্থিরতা তৈরি করেছে।

বিদেশি বিনিয়োগকারীরা কেন ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন?

পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তারা ঝুঁকি এড়াতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতীয় বাজারের মতো উদীয়মান বাজার থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন।

ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগের চিত্র কেমন ছিল?

ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ প্রায় ২২,৬১৫ কোটি টাকা ভারতীয় বাজারে বিনিয়োগ করেছিলেন, যা মার্চ মাসের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত।

ভারতীয় বিনিয়োগকারীদের কি ক্ষতি হয়েছে?

গত সপ্তাহের ব্যাপক পতনে ভারতীয় বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বা তেলের দামে এর প্রভাব পড়লে বাজার আরও অস্থিতিশীল হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget