এক্সপ্লোর

Malda News: ভালবেসে বিয়ে, ৬ মাসের মধ্যেই মৃত্যু ! খুন ?

Crime News: বিয়েতে যৌতুক হিসাবে নগদ ৮০ হাজার টাকা ও গয়না দেওয়া হয়। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই আনজুরার উপর টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী ও পরিবারের সদস্যরা।

করুণাময় সিংহ, মালদা : ভালবেসে বিয়ে। কিন্তু, ৬ মাসের মধ্যেই গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর খাসপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম আনজুরা খাতুন (১৯) । ঘটনায় অভিযোগের ভিত্তিতে সামিরুল শেখ নামে ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। এদিকে, মালদা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনজুরার বাপের বাড়ি পুকুরিয়া থানার রতুয়া ব্লকের এলাহাবাদ গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা জানান, ছয় মাস আগে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর খাসপাড়া এলাকায় সামিরুল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। দুই পরিবার সেই সম্পর্ক মেনে নিয়ে তাঁদের সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়েতে যৌতুক হিসাবে নগদ ৮০ হাজার টাকা ও গয়না দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই আনজুরার উপর টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। টাকা নিয়ে আসতে অস্বীকার করলে মাঝেমধ্যে তাঁকে মারধরও করা হতো। মঙ্গলবারও, জামাই নাকি মারধর করেছে বলে আনজুরা তাঁর মাকে ফোন করে জানান। এর এক ঘণ্টা পরেই জামাইয়ের ফোন থেকে খবর যায়, আনজুরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসে পরিবারের লোকজন। বুধবার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করেন পুরাতন মালদার বিডিও। আনজুরার বাপেরবাড়ির পক্ষ থেকে জামাই, জামাইয়ের মা ও বাবার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সামিরুল শেখকে গ্রেফতার করা হয়েছে। শ্বশুরবাড়ির বাকিরা পলাতক। 

মৃত গৃহবধূর এক আত্মীয় আজমল হোসেনের দাবি, আনজুরা আত্মহত্যা করতেই পারেন না। তাঁকে খুন করা হয়েছে। মেরে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ, আগের দিনেও মারধর করা হয়েছিল। পরবর্তীকালে খবর আসে যে তিনি আত্মহত্যা করেছেন। তাই জামাই ও তার বাবা-মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন ; আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget