এক্সপ্লোর

Malda News: গঙ্গার গর্ভে চলে যাচ্ছে মাটি, মানিকচকে ফের ভাঙন আতঙ্ক

Erosion in Ganges: ভাঙন ক্রমেই এগিয়ে আসছে জনপদের দিকে। পাড়ে বড় বড় ফাটল। ধসে যাচ্ছে পাড়ের মাটি। এই অবস্থায় বালির বস্তা ফেলে কোনওরকমে ঠেকানোর চেষ্টা চলছে আগ্রাসী গঙ্গাকে।

করুণাময় সিংহ, মানিকচক: মালদার (Malda) মানিকচকে ভূতনির চরে ফের ভাঙন (Erosion in Ganges) আতঙ্ক। পাড়ের মাটি আলগা হয়ে চলে যাচ্ছে গঙ্গার গর্ভে। এই অবস্থায় জেলা প্রশাসনের তরফে বালির বস্তা ফেলা হলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ সেচ প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গেলে তাঁকে ক্ষোভের কথা শুনতে হয়। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, স্থায়ী বাঁধের বিষয়টি দেখা হবে।

মানিকচকে ভূতনির চরে ফের ভাঙন আতঙ্ক: ভাঙন ক্রমেই এগিয়ে আসছে জনপদের দিকে। পাড়ে বড় বড় ফাটল। ধসে যাচ্ছে পাড়ের মাটি। এই অবস্থায় বালির বস্তা ফেলে কোনওরকমে ঠেকানোর চেষ্টা চলছে আগ্রাসী গঙ্গাকে। গঙ্গার ভাঙনে এই বিপজ্জনক পরিস্থিতি মালদার ভূতনির চরের।  বিপন্ন এখানে বসবাসকারী বহু পরিবার। শুক্রবার ভাঙন পরিস্থিতি দেখতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের কথা শুনলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রীকে সামনে পেয়ে গ্রামবাসীরা জানান, বালির বস্তা দিয়ে কিছু হবে না। স্থায়ী বাঁধ তৈরি করতে হবে।

ওই এলাকার বাসিন্দা মন্টি মণ্ডল বলেন, “বালির বস্তা ফেলে কাজ হচ্ছে।  প্রতি বছর বন্যার সময় কোটি কোটি চাকার কাজ হয়, কিন্তু লাভ কিছু হয় না। এইরকম চলতে থাকলে ভূতনি এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা চাই স্থায়ী বাঁধ তৈরি হোক।’’ মতিউর রহমান বলেন, “প্রতিবছর মাত্র দু চারজন ঠিকাদার ঘুরে পিরে কাজ পায় ভাঙন রোদে কাজের কাজ কিছুই হয় না। সব টাকা লুঠ হয়।’’ মালদার ভাঙন ফি বছরের ঘটনা। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও নতুন কিছু নয়। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “এলাকার মানুষ সমস্যায় আছেন। তাদের দুঃখের কতা আমাকে জানিয়েচেন। আমরা আমাদের সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি।  বর্ষার  পর যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায়, সেই চেষ্টা করব।’’ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌর মণ্ডল বলেন, “আমি ওই এলাকারই বাসিন্দা, প্রতি বছর যে টাকা বরাদ্দা হয়, তার ৪০ শতাংশ কাজ হয় না। তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত নেতারা সেই টাকা লুঠ করে খায়। ভাঙন রোধের কাজের দাবিতে আমরা দালতে যাওয়ার চেষ্টা করছি।’’ ফুলহার ও গঙ্গা, দুই নদী দিয়ে ঘেরা ভূতনির চর। বালির বস্তা দিয়ে সাময়িক বিপদ রোখা গেলেও পরে কী হবে, সেই চিন্তা গ্রামবাসীদের।  স্থায়ী বাঁধ কবে হবে, সে দিকেই তাকিয়ে ভূতনির চরের বাসিন্দারা।

আরও পড়ুন: Bankura: ছোটবেলার অভ্যাস, সকালে চাষেই ব্যস্ত বিজেপি বিধায়ক, কটাক্ষ তৃণমূলের

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget