এক্সপ্লোর

Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে জামিন খারিজ অভিযুক্তদের, ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

Malda News: মোথাবাড়িকাণ্ডে জামিন খারিজ অভিযুক্তদের, ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।

আবির দত্ত, মালদা : মোথাবাড়িকাণ্ডে জামিন খারিজ অভিযুক্তদের। মোফাক্কারুল ইসলাম-সহ ৫২ জন অভিযুক্তের জামিন খারিজ করল এনআইএ আদালত। ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ অভিযুক্তদের। এসআইআর- এর কাজে বিচারাধীনদের নথি যাচাই করতে মালদার মোথাবাড়িতে গিয়েছিলেন বিচারকরা। সেখানেই তাঁদের সঙ্গে ঘটে ভয়ঙ্কর ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা, দুপুর থেকে রাত পর্যন্ত কার্যত পণবন্দী করে রাখা হয় জুডিশিয়াল অফিসারদের। তাঁদের মধ্যে ছিলেন মহিলা আধিকারিকরাও। রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সকলকে উদ্ধার করেন। মোট ৭ জন জুডিশিয়াল আধিকারিককে আটকে রাখা হয়েছিল বলে খবর। তাঁদের উদ্ধার করে নিয়ে আসার সময় ফের একবার চড়াও হয় বিক্ষোভকারীরা। রাস্তায় গাছের ডাল, বাঁশ ফেলে, আগুন জ্বালিয়ে, গাড়ির পিছনে ধাওয়া করে ফের একবার জুডিশিয়াল আধিকারিকদের আটকানোর চেষ্টা হয়। 

এই গোটা ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্বভার দেয় এনআইএ- র হাতে। নিজের বিশেষ ক্ষমতা (সংবিধান প্রদত্ত) প্রয়োগ করে এনআইএ- কে মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেয় দেশের শীর্ষ আদালত। নির্দেশ ছিল তদন্তের সব রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টকে দেবে এআইএ। গোটা তদন্ত হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। তদন্তে নেমে মূল অভিযুক্ত মোফাক্কারুলকে গ্রেফতার করে এনআইএ। একে একে গ্রেফতার করা হয় বাকি অভিযুক্তদেরও। এর আগে শুনানিতে NIA- এর আইনজীবী  দাবি করেছিলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। তাঁকে জেরার প্রয়োজনীয়তা আছে। যদিও মোফাক্কারুল ইসলামকে ফাঁসানোর অভিযোগ করেন তাঁর আইনজীবী। অন্যদিকে, আদালতে এনআইএ- র দাবি ছিল বিক্ষোভ দেখানোর জন্য় সেদিন হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছিল অনেককে। BDO অফিসের সামনে জমায়েত করে, পরিকল্পনামাফিক বাইরে বেরোনোর পথ বন্ধ করে রাখা হয়েছিল। মোথাবাড়িকাণ্ডের তদন্তে, NIA-র স্পেশাল কোর্টে এমনই চাঞ্চল্য়কর দাবি করে এনআইএ। 

লঙ্কা গাছের আড়ালে লুকানো ৭টি বোমা ! ভোট মিটতেই উদ্ধার, আবারও ভাঙড়েই 

ঘণ্টার পর ঘণ্টা BDO অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলা - এসআইআর পর্বে এমন ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গবাসী। এই ঘটনা সংক্রান্ত ১২টি মামলা নতুন করে শুরু করেছে এনআইএ। তার মধ্যে একটি মামলার শুনানি ছিল আজ। সেখানে মোফাক্কারুল ইসলাম-সহ ৫২ জন অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে এনআইএ। এরপর সওয়াল, জবাবের পর সব অভিযুক্তর জামিন খারিজ করেছে এনআইএ। ১৩ মে পর্যং জেলা হেফাজত হয়েছে প্রত্যেকের। গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বিডিও অফিসে আটকে রাখা হয় জুডিশিয়াল অফিসারদের। প্রসঙ্গত উল্লেখ্য, ১২টি মামলার মধ্যে এর আগে একটিতে জামিন পেয়েছিল মোফাক্কারুল। কিন্তু বাকিগুলিতে মেলেনি জামিন। সেইসব মামলারই একটির আজ শুনানি ছিল। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget