এক্সপ্লোর

Malda News: মালদার জলাশয় থেকে উদ্ধার শতাধিক রেশন কার্ড

Ration Card In Pond: মালদার ওই জলাশয়ে কীভাবে এল ওই রেশন কার্ডগুলি ? কাদের রেশনকার্ড ওগুলি ? তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ...

করুণাময় সিংহ, মালদা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সময় গণনা কেন্দ্রের বাইরে নর্দমায় উদ্ধার হয়েছিল ছাপ মারা ব্যালট পেপার (Ballot Paper)। ঘটনাটি ঘটেছিল হাওড়া ডোমজুড়ে (Howrah)। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার (South 24 parganas) বাসন্তী কুলতলী বাজার এলাকায় চলতি বছরের শুরুতেই এক সকালে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল শতাধিক ভোটার কার্ড। ঘটনা তিন, উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) গোপাল নগরে মাছ বিক্রেতার জালে উঠেছিল ১৮টি ভোটার কার্ড। বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটি ঘটনাতেই অবাক গিয়েছিল রাজ্যবাসী। তবে এবার আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজ্য (West Bengal)। এবার রাজ্যের জলাশয় থেকে উদ্ধার হয়েছে শতাধিক রেশন কার্ড (Ration Card) !

প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সরব এলাকাবাসী

মালদার মানিকচক পঞ্চায়েত দফতর সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হয়েছে শতাধিক রেশন কার্ড। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচকের বিডিও কারমবীর কেশব। রেশন কার্ড উদ্ধার হওয়ায় প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, সাধারণ মানুষ রেশন কার্ড পেতে বারংবার প্রশাসনের কাছে ছুটতে হয়। আর অন্যদিকে পুকুরের মধ্যে উদ্ধার হচ্ছে রেশন কার্ড। সঠিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা।

'তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে'

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ টি ডিজিটাল রেশন কার্ড। মানিকচকের বিডিও কারমবীর কেশব বলেন, 'উদ্ধার হওয়া বেশিরভাগ রেশন কার্ডই পরিত্যক্ত। তবে কীভাবে রেশন কার্ডগুলি এই জলাশয়ে এল তা খতিয়ে দেখা হবে। একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে' বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, সল্টলেকের অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র অফিসে এবার ED-র হানা

আগেও বহুবার যত্রতত্র থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে

প্রসঙ্গত, রাজ্যে আগেও একাধিকবার পরিচয় পত্র থেকে শুরু করে জরুরী কার্ড যত্রতত্র থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যেতো ভুয়ো কার্ড উদ্ধারের ঘটনাও অজস্র রয়েছে। প্রায় প্রতিবছরই সীমান্ত এলাকায় ভুয়ো ভোটার কার্ড, সিম কার্ড উদ্ধারের ঘটনা ঘটেই চলে। তবে তা ধরা পড়লেই কেবলমাত্র প্রকাশ্যে আসে। স্বাভাবিকভাবেই বিষয়টি মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। তবে যাতে কোনওভাবেই যেনও এই ঘটনা বারবার ফিরে না আসে তাই সর্বদাই সজাগ থাকে রাজ্য পুলিশ এবং বিএসএফ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget