এক্সপ্লোর

Malda News: প্রায় ২০০ কেজি ওজনের কুমির উদ্ধার মালদায়, বড় সাফল্য বন দফতরের

Malda Crocodile Rescue: বিশাল আকৃতির কুমির ধরা পড়ল মালদায়। জানা গিয়েছে, কুমিরটি লম্বায় সাড়ে  ৯ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি।

অভিজিৎ চৌধুরী এবং করুণাময় সিংহ, মালদা: বিশাল আকৃতির কুমির ধরা পড়ল মালদায় (Malda)। দীর্ঘ ১৫ দিন বন দফতরের প্রচেষ্টার পর অবশেষে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির (Crocodile)। সম্প্রতি মালদার মহানন্দা নদীতে দেখা গিয়েছিল কুমিরের আতঙ্ক। অবশেষে এদিন হবিপুর ব্লকের পুনরভবা নদী থেকে উদ্ধার করে গাজল ফরেস্ট রেঞ্জের বন দফতরের কর্মীরা (Forest Department)। কুমিরটি লম্বায় সাড়ে  ৯ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি, বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসার করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে খবর। 

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি কুমিরের আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায়। বাড়ির পুকুরে কুমির চলে আসায় রায়দিঘিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় বন দফতরে। অবশেষে বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরে নিয়ে যান। সেটিকে ছাড়া হয় বনি ক্যাম্পের কাছে একটি খালে। বাঘের ভয়ের পর এবার কুমিরের আতঙ্ক। বেশ কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি সহ বেশ কিছু এলাকায় বাঘ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তার পরপরেই রায়দিঘির কাঁকনদিঘিতে গৃহস্থের বাড়ির পুকুরে চলে আসে প্রায় ৮ ফুট লম্বা কুমির। স্থানীয় বাসিন্দা অনিল দাসের বাড়ির পুকুরে সকালে কুমির দেখে চক্ষু চড়কগাছ হয় প্রতিবেশীদের। এলাকায় ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। চলে আসেন বন দফতরের কর্মীরাও। তারপর নানা কসরত করে জাল দিয়ে অবশেষে কুমিরটিকে বাগে আনা সম্ভব হয়। সেটিকে বন দফতরের কর্মীরা রায় দিঘির রেঞ্জ অফিসে নিয়ে যান। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মৃণালকান্তি মণ্ডল বলেন, "কুমির সুস্থ রয়েছে। ওই জায়গায় বহু লোকের ভিড় হয়ে গিয়েছিল।" রেঞ্জ অফিসে কুমিরটির মেডিক্যাল পরীক্ষা করা হয়। ভোরবেলা সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে ঠাকুরের খালে ছাড়া হয় কুমিরটিকে। 

আরও পড়ুন, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !

এর আগে একুশ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। পাথরপ্রতিমার জগদ্দল নদীতে হঠাৎই ভেসে উঠেছিল বড়সড় এক কুমির। পূর্ণবয়স্ক ওই কুমিরটিকে দেখতে নদীর  পাড়ে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। রাখালপুর আড্ডির বাজারের  কাছে হঠাৎই নদীতে ভেসে ওঠে  ওই কুমিরটি। দীর্ঘ সময় নদীতে ভাসতে দেখা যায় কুমিরটিকে। উল্লেখ্য, পাথরপ্রতিমায় মাঝেমধ্যেই কুমিরের আনাগোনা দেখা যায়। একুশ সালের মে মাসে ইয়াসের ঘূর্ণিঝড়ের পর কটালের দাপটে পাথরপ্রতিমার একটি গ্রামের পুকুরে কুমির চলে এসেছিল। কটালের জল ঢুকে পড়েছিল পাথরপ্রতিমা ভগবত্‍পুর কুমির প্রকল্পেও। ঘটনার দিন সকালে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে একটি পুকুর থেকে উদ্ধার হয়  ১ টি কুমির। ১২ ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। কটালের জেরে জগদ্দল নদী থেকে কুমিরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে  বন দফতরের আধিকারিকরা অনুমান করেছিলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve
BJP Goverment: সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টের অভিযোগ। বারুইপুর থেকে গ্রেফতার ১
Hooghly News: হুগলির চণ্ডীতলায় দুর্ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget