এক্সপ্লোর

Kolkata News: সোনা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে !

Rajdhani EXP Gold Smuggling: সোনা পাচারের অভিযোগে তৃণমূল নেতার ছেলে-শ্যালককে গ্রেফতার করল ডিআরআই। রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের অভিযোগ।


ময়ূখ ঠাকুর চক্রবর্তী,কলকাতা: সোনা পাচারের (Gold Smmguling) অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল নেতার (TMC leader) ছেলে ! বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলের সঙ্গে শ্যালক-ও গ্রেফতার। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ছেলে এবং শ্যালককে গ্রেফতার করল ডিআরআই (DRI)। ৪ কেজি সোনা বাজেয়াপ্তের মামলায় তৃণমূল নেতার শ্যালককে জেরা করা হচ্ছে, বলে খবর।

 রাজধানী এক্সপ্রেসে (Rajdhani EXP) সোনা পাচারের অভিযোগে, তৃণমূল নেতার শ্যালককে জেরা করে শঙ্কর আঢ্যের ছেলে গ্রেফতার করেছে ডিআরআই। গ্রেফতারের পর দফায় দফায় জেরা। সোনা পাচারের অভিযোগে তৃণমূল নেতার ছেলে-শ্যালককে গ্রেফতার করে ডিআরআই। ‘তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের ছেলে-শ্যালক শুভ, অমিত-ই সোনা পাচারের কিংপিন’ আদালতে তৃণমূল নেতার ছেলে-শ্যালককে পেশ করে দাবি ডিআরআইয়ের। ডিআরআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতার শ্যালক অমিত ঘোষ। 

রাজ্যে বাইশের প্রেক্ষাপটে একাধিক সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে রাজ্যে। চলতি বছরেই গত জুলাই মাসে একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার হয় সোনা। উদ্ধার হওয়া সোনার (Gold) মূল্য কোটি টাকারও বেশি। একই দিনে কলকাতায় দুই জায়গায় সোনা পাওয়ায়, কলকাতায় ফের সোনা পাচারচক্র মাথাচাড়া দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করে। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) ও বড়বাজার এলাকা থেকে ওই সোনা ধরা পড়ে। দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতার হয় ৩ অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে ২ ব্যক্তির থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা।  জানা যায় বড়বাজার থেকে উদ্ধার হওয়া সোনার মূল্য ৮৮ লক্ষ টাকা।

আরও পড়ুন, প্রাক্তন তৃণমূল নেতাকে জেল থেকে ফোন 'খুনের আসামীর', টাকা 'না' দিলে 'প্রাণনাশের' হুমকি

 শুল্ক দফতর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে দুবাই (Dubai) ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয় ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়। এটাই প্রথম নয়, গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয় বহু মূল্যের সোনা। তবে এবার তৃণমূল নেতার ছেলে গ্রেফতার হতেই চাপানউতোর রাজনৈতিক মহলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget