এক্সপ্লোর

Malda News: ত্রিকোণ প্রেমের জেরে 'খুন' ? মালদায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

Malda Civic Volunteer Body Found: মালদার চাঁচলে সাতসকালে বাড়ির পাশে আমবাগান থেকে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার। 'খুন'-র অভিযোগ পরিবারের।

করুণাময় সিংহ,মালদা: সাতসকালে বাড়ির পাশে আমবাগান থেকে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) ঝুলন্ত দেহ উদ্ধার (Murder Case)। 'খুন'-র অভিযোগ পরিবারের। মালদার চাঁচলের গোপালপুরের ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মঞ্জির ঔরঙ্গজেব।

পরিবারের অভিযোগ, কিছুদিন আগে বাড়ি এসে মঞ্জিরকে নিজের কাছে নিয়ে যাওয়ার হুমকি দেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। এরপর গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বছর পঁচিশের মঞ্জির।আজ সকালে ওই সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ত্রিকোণ প্রেমের জেরে খুন কি না, খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ। তবে সত্যিই যদি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকে, তবে এক্ষেত্রেও এই ঘটনা নৃশংসতা ছাড়াবে। প্রসঙ্গত, বারবারই এমনই ঘটনা প্রকাশ্য়ে উঠে আসছে। ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা যেমন একুশ সালেও ভুরি ভুরি উদাহরণ এসেছে। তেমন বাদ যায়নি বাইশ। বসিরহাট থেকে শুরু করে নদিয়া, সর্বত্রই এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কখনও বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে নিজের স্বামীকেই খুনের ঘটনা এসেছে। তেমনই পরকীয়ার জেরে স্ত্রীকে খুনের অভিযোগেও কাঠগড়ায় দাঁড়িয়েছে স্বামী। তবে ত্রিকোণ প্রেমের বাইরে, রাজনৈতিক ইস্যুতে খুনের অভিযোগেও একাধিকবার ঝুলন্ত দেহ উদ্ধারের পর, প্রথমে আত্মহত্যা কথা বলা হলেও, পরে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এক্ষেত্রে সত্যিই খুন হয়েছে কিনা, ময়নাতদন্ত করা হলে জানা যাবে। 

আরও পড়ুন, বাগুইআটিকাণ্ডে তদন্তে সিআইডি-র হোমিসাইড শাখা

২০১৮ সালেও প্রায় এমনই একটি রহস্যমৃত্যুর ঘটনা ঘটে কৈখালিতে। এয়ারপোর্ট থানার কৈখালিতে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের রহস্যময়ভাবে মৃত্যু হয়। হাত পা বাঁধা অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, সন্দেহের বশে স্বামীই  খুন করেছেন স্ত্রীকে। মৃতের নাম শম্পা দাস। চিড়িয়া মোড়ে নিজের বাড়িতে সিঁড়ির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নিউটাউন থানার এই সিভিক ভলান্টিয়ারের দেহ। বাড়ির উপরের ঘর থেকে তাঁর স্বামী সুপ্রতিমকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে শম্পাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে চিকিৎধীন তাঁর স্বামীও। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুপ্রতিমের দাবি,  রাত আটটা নাগাদ কয়েকজন বাড়িতে এলে লুঠপাট চালায়, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। কিন্তু এই দাবি মানতে রাজি নয় পুলিশ। তাদের ধারণা, সন্দেহের বশে সুপ্রতিমই স্ত্রীকে খুন করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget