এক্সপ্লোর

Malda News : '২ মিনিটেই বদলি করে দেব', স্ত্রীর চিকিৎসা করাতে এসে ডাক্তারের উপর চড়াও BDO

Malda Medical News : স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এসে ধুন্ধুমার, কর্তব্যরত মেডিক্য়াল অফিসারকে 'মারধর' হবিবপুরের বিডিও অংশুমান দত্তের

করুণাময় সিংহ, মালদা : আরজি কর মেডিক্যালে নাইট ডিউটিতে থাকা ডাক্তারির ছাত্রীর হত্যা ঘিরে তোলপাড় পড়ে গেছে রাজ্যে। নৃশংস ভাবে হত্যা করা হয়েছে মহিলা ডাক্তারকে। তার আগে করা হয়েছে ভয়াবহ নির্যাতন।  মিলেছে চিকিৎসককে যৌন নৃশংসতার প্রমাণ। লালবাজার সূত্রে খবর, দেহে নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই আবহে কলকাতা থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার দূরে মালদার হবিবপুরে সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল খোদ বিডিও-র বিরুদ্ধে।

জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে শাসানি

বিডিও ওই চিকিৎসককে বদলি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। বিডিও-র বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতাল।  অভিযোগকারী চিকিৎসকের দাবি, অসুস্থ স্ত্রীকে নিয়ে রাত ২টো ৪০ নাগাদ হাসপাতালে এসেছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। অভিযোগ, বিডিও জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসকের কাছে দাবি করেন, বাইরে গিয়ে তাঁর স্ত্রীকে আগে অক্সিজেন দিতে হবে। তা শুনে চিকিৎসক বলেন, রোগীকে আগে ভিতরে নিয়ে আসুন। পরীক্ষা করে দেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। অভিযোগ, তা শুনেই কর্তব্যরত মেডিক্য়াল অফিসারকে মারধর করেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত।

চিকিৎসকে মারধরের অভিযোগ

চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের দাবি, 'আমি এমার্জেন্সিতে বলি যে, আপনার মিসেসকে নিয়ে আসুন, ভিতরে পরীক্ষা করে ওঁকে তাহলে অক্সিজেনটা লাগাতে হবে। শোনামাত্র খুবই ক্ষুব্ধ হয়ে যান এবং কলার ধরে আমাকে চড়, থাপ্পড়, কিল মারেন। যখন আমি প্রতিবাদ জানাই এবং  বলি যে, আপনি এই ধরনের ব্যবহার করলে, আমি কিন্তু আর চিকিৎসা করতে পারব না, আপনিই চিকিৎসাটা করে নিন, উনি আবার ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন।চড়-থাপ্পড় মারেন এবং ধাক্কাধাক্কিতে আমার আঙুলের এই নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয়।' 

বদলি করানোর হুমকি

এই টানাপোড়েনের মধ্যেও বিডিও-র স্ত্রীর চিকিৎসা করেন কর্তব্যরত মেডিক্যাল অফিসার।  তাঁকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। 
অভিযোগ, চলে যাওয়ার সময়ও চিকিৎসককে শাসিয়ে যান মারমুখী বিডিও। চিকিৎসকের দাবি, উনি বলে যান যে উনি দু'মিনিটের মধ্যে পারলেই আমার বদলি করিয়ে দেবেন...বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করে।

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হবিবপুরের বিডিও।  প্রতিক্রিয়া নিতে গেলে প্রথমে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন তিনি।
হবিবপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি BMOH-এর কাছেও লিখিত অভিযোগ জানান চিকিৎসক।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget