এক্সপ্লোর

Malda News: মালদার ভাঙনে নজর নেই কেন্দ্রের, তোপ মন্ত্রীর

Ganga Erosion: গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুললেন বাংলার মন্ত্রী। ভাঙন রোধে দায় এড়াচ্ছে কেন্দ্র। অভিযোগ করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

করুণাময় সিংহ, মালদা: গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুললেন বাংলার মন্ত্রী। ভাঙন রোধে দায় এড়াচ্ছে কেন্দ্র। বাংলাকে পর্যাপ্ত টাকা দিচ্ছে না মোদি সরকার। এমনই অভিযোগ করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার মালদার কালিয়াচকে রাজ্য সরকারের উদ্য়োগে ভাঙন রোধের কাজের সূচনা করেন তিনি। বিজেপির পাল্টা অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা আত্মসাৎ করেছে তৃণমূল।

মন্ত্রীর অভিযোগ:
মালদার কালিয়াচকের ৩ নম্বর ব্লকের পারলালপুরে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে গঙ্গার ভাঙন প্রতিরোধের কাজ। কিন্তু এই কাজ কে করবে? রাজ্য নাকি কেন্দ্র? তা নিয়েও চলছে তরজা। পর্যাপ্ত টাকা না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে দুষলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী। কালিয়াচকের ৩ নম্বর ব্লকের পারলালপুরে, ১০ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে নদীবাঁধ। সেই কাজের সূচনা করে কেন্দ্রকে নিশানা করেন রাজ্যের সেচপ্রতিমন্ত্রী। সেচ প্রতিমন্ত্রী ও মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, 'নদী ভাঙন জাতীয় সমস্যা। কিন্তু কেন্দ্র সরকার হাত তুলে নিয়েছে। টাকা দিচ্ছে না। বারবার বলে, আন্দোলন করেও লাভ হচ্ছে না। রাজ্য সরকার নিজের সাধ্যমতো ভাঙন রোধের কাজ চালিয়ে যাবে। বর্ষার আগেই ভাঙনরোধের কাজ শেষ করা হবে।'

বিজেপির পাল্টা:
ভাঙন রোধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি, 'কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করবে আর এখানে তৃণমূলের নেতারা লুঠপাট করবে তা হতে পারে না। রাজ্য সরকার ভাঙন রোধের কাজ করতে না পারলে তা পুরোপুরি কেন্দ্রকে হস্তান্তর করুক। কেন্দ্র পদক্ষেপ করবে।'

নদী ভাঙন মালদার বহু পুরনো সমস্যা। প্রতিবছর গঙ্গার পাড় ভেঙে তলিয়ে যায় বহু বাড়ি। প্রতিবছরই বর্ষা নিয়ে আতঙ্কে থাকে সেখানকার পরিবারগুলি। এবার বর্ষার আগে পাড় বাঁধানোর কাজ শুরু হওয়ায় কিছুটা হলেও নিশ্চিন্ত গ্রামবাসীরা। মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র বলেছেন, '১০ কোটি টাকার কাজ আরম্ভ হয়েছে। আরও ৭ কোটি টাকা অনুমোদনের জন্য রাজ্য সরকারকে আবেদন জানানো হবে। ওই এলাকায় একটি জেটি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।'

আরও পড়ুন: থমকে একাধিক প্রকল্প, খতিয়ে দেখতে কোচবিহারে মন্ত্রী

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget