এক্সপ্লোর

Malda: আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট, চাঁচলে দুঃসাহসিক ডাকাতি

Malda News: দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাঁচল এসডিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

করুণাময় সিংহ, মালদা: ভর সন্ধ্যায় মালদার চাঁচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। গুলিবিদ্ধ দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে চাঁচল এসডিপি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

কিছুদিন আগে এমনই দৃশ্যের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর। ব্যারাকপুরের আনন্দপুরীতে চলেছিল গুলি। মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্য়ু হয় তাঁর। জখম হন আরও ২। 

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত এপ্রিলেও রাজ্যের একটি জেলায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।  সোনার দোকানে ডাকাতির ( Gold Shop Dacoity) ঘটনায় রামপুরহাটে (Rampurhat) শেষমেশ চার দুষ্কৃতি (4 Miscreants Arrested) গ্রেফতার করা হয়।উদ্ধার হয় একটি ওয়ান শটার। চুরি যাওয়া প্রায় সব সোনা এবং রূপোরও হদিস মেলে।

ওই ঘটনা ঘিরে টানটান উত্তেজনা ছড়িয়েছিল রামপুরহাটে। খবর মিলেছিল, রামপুরহাট থানার নিউটাউন এলাকায় রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি, সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল একদল দুষ্কৃতি।  সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিউটাউনের কাছে একটি সোনার দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি করতে ঢুকেছিল চার-পাঁচ জনের একটি ডাকাত দল। সেই সময় দোকান মালিকের তৎপরতায় এলাকার বাসিন্দারা ঘটনস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলেছিলেন। পরে পুলিশে খবর যেতে দোকানটি চার দিক থেকে ঘিরে ফেলেছিলেন রামপুরহাট থানার পুলিশকর্মীরাও। দোকানের চারপাশে তখন রীতিমতো রুদ্ধশ্বাস পরিস্থিতি। ভিতরে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতের দল, বাইরে থেকে তাদের ঘিরে ফেলেছিল পুলিশবাহিনী। 

গত বছর অগাস্টে, উত্তর ২৪ পরগনার অশোকনগরেও এক ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার নুরপুর বাজারে পরপর ২টি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা।  সিভিক ভলান্টিয়ার ও নৈশ রক্ষীদের বেঁধে রেখে লুঠপাট চালানোর অভিযোগ। দুষ্কৃতী দলে ১৫ জন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু লক্ষাধিক টাকার গয়না লুঠই নয়, দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি-র হার্ড ডিস্ক নিয়ে পালায় বলে পুলিশ সূত্রে দাবি। ঠিক তার পরের মাসে, ক্রেতা সেজে ভর দুপুরে ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget